টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা শ্রীলঙ্কার, রয়েছে ইনজুরি

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২২, ১৮:২৪আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৮

ইনজুরি শঙ্কা নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দল দিয়েছে শ্রীলঙ্কা। এশিয়া কাপ জয়ী দলটিতে দুশমন্থ চামিরা ও লাহিরু কুমারা থাকলেও তাদের অংশগ্রহণ নির্ভর করছে ফিটনেসের ওপর।

স্ট্যান্ড বাই হিসেবে জায়গা হয়েছে আশেন বান্দারা, প্রবীন জয়াবিক্রমা, দিনেশ চান্ডিমাল, বিনুরা ফার্নান্ডো ও নুয়ানিদু ফর্নান্ডোর। এখান থেকে শুধু বান্দারা ও জয়াবিক্রমাই অস্ট্রেলিয়া সফরে যেতে পারবেন। চান্ডিমালের অবশ্য এশিয়া কাপের মূল দলে প্রত্যাবর্তন হলেও এবার জায়গা হয়েছে রিজার্ভে।   

তাছাড়া এশিয়া কাপ খেলা প্রায় সবাই রয়েছেন দলে। বাদ পড়েছেন ওই টুর্নামেন্টে অভিষেক করা মাহিশ পাথিরানা, নুয়ান থুশারা ও আসিথা ফার্নান্ডো।

এশিয়া কাপ জয়ী হলেও লঙ্কানদের আসন্ন বিশ্বকাপে খেলতে হবে প্রথম পর্ব। গ্রুপ ‘এ’ তে তাদের সঙ্গী নামিবিয়া, নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাত। প্রথম পর্বের দুটি গ্রুপ থেকে সেরা দুটি করে দল সুপার টুয়েলভে খেলতে পারবে। টুর্নামেন্টে শ্রীলঙ্কার প্রথম ম্যাচ ১৬ অক্টোবর নামিবিয়ার বিপক্ষে।  

টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: দাশুন শানাকা (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্ক, ভানুকা পাজাপাকশে, ধনাঞ্জয়া ডা সিভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জাফরে ভেন্ডারসে, চামিকা করুনারত্নে, দুশমন্থ চামিরা, লাহিরু কুমারা, দিলশান মাদুশাঙ্কা, প্রমোদ মাদুশান।

স্ট্যান্ড বাই: আশেন বান্দারা, প্রবীন জয়াবিক্রমা, দিনেশ চান্ডিমাল, বিনুরা ফার্নান্ডো।

/এফআইআর/     
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম