বিশ্বকাপে শুরুতেই বাদ পড়তে পারে পাকিস্তান: শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৫

পাকিস্তান দল নিয়ে দেশটির সাবেক ক্রিকেটারদের সমালোচনা নতুন নয়। কখনও খেলোয়াড়, কখনও বোর্ড, কখনও আবার কোচিং স্টাফের কাউকে ধুয়ে দেন। এবার পাকিস্তানের বিশ্বকাপ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন কিংবদন্তি পেসার শোয়েব আখতার। টি-টোয়েন্টি ফরম্যাটে সাম্প্রতিক সময় ভালো কাটলেও বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বাবর আজমরা বিদায় নিতে পারে বলে মনে হচ্ছে তার।

দিনকয়েক আগে এশিয়া কাপের ফাইনাল খেলেছে পাকিস্তান। যদিও শ্রীলঙ্কার কাছে হেরে রানার্স-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। পারফরম্যান্সের বিচারে মোটেও খারাপ অবস্থানে নেই দলটি। তারপরও শোয়েবের এই শঙ্কার কারণ হলো- পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড। মিডল অর্ডারে পরিবর্তন না এনে আগের সব খেলোয়াড়ই স্কোয়াডে রাখায় আশার আলো দেখতে পাচ্ছেন না সাবেক গতিদানব। বিশেষ করে, লাইনআপে গভীরতার বড় অভাব দেখছেন তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেছেন, ‘এই মিডল অর্ডার নিয়ে পাকিস্তান না প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়! পাকিস্তানের ব্যাটিং যেভাবে বিপর্যস্ত হয়েছে, আমার এটা ভেবে ভয় লাগছে, ব্যাটিং অর্ডারে গভীরতা নেই। পাকিস্তান ক্রিকেটে কঠিন সময় আসছে। ভালো লাগতো যদি পাকিস্তান এই দলটা বাদ দিয়ে ভালো কিছু নির্বাচন করতো।’

শুধু দল নয়, প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম ও কোচ সাকলায়েন মুশতাককেও ধুয়ে দিয়েছেন শোয়েব, ‘প্রধান নির্বাচক যখন সাধারণ মানের, তখন দল তো এরকমই হবে। আর সাকলায়েন মুশতাক, সে আমার বন্ধু। যদিও আমি কথাটা বলতে চাই না, তারপরও আমার মনে হয় না টি-টোয়েন্ট ক্রিকেট নিয়ে তার কোনও ধারণা আছে। সে ২০০২ সালে সবশেষ ক্রিকেট খেলেছে।’

এশিয়া কাপ ভালো কাটেনি বাবর আজমের। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে গত কয়েক বছরে সেরাদের একজন তিনি। তারপরও শোয়েবের আস্থা নেই এই ব্যাটারের ওপর, ‘এই দল নিয়ে আমরা প্রথম রাউন্ডেই বাদ পড়তে পারি। ব্যাটিংয়ে গভীরতা নিয়ে আমি শঙ্কিত। আমাদের অধিনায়কও এই ফরম্যাটের জন্য উপযুক্ত নয়। কারণ সে সবসময় ক্লাসিক কাভার ড্রাইভ খেলতে চায়।’

পাকিস্তান তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করবে ভারতের বিপক্ষে মেগা লড়াই দিয়ে। ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের মহারণ।

/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের