সামির করোনায় কপাল খুললো উমেশ যাদবের

স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২২, ১৫:১৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৫:১৮

পেসার মোহাম্মদ সামির করোনায় আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে কপাল খুলে গেছে উমেশ যাদবের। ভারতের টি-টোয়েন্টি দলে তিন বছরেরও বেশি সময় পর ফিরেছেন ৩৪ বছর বয়সী পেসার। সর্বশেষ সংক্ষিপ্ততম ফরম্যাটে খেলেছেন ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষেই।

অথচ উরুতে চোট থাকায় রিহ্যাবে যাওয়ার কথা ছিল উমেশের। এখন জাতীয় দলে ডাক পাওয়ায় দীর্ঘদিন পর টি-টোয়েন্টি খেলার সুযোগ পাচ্ছেন।

অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে তার উপস্থিতি বিক্ষিপ্ত হলেও আইপিএলে নিয়মিতই খেলে আসছিলেন। গত মৌসুমে পাওয়ার প্লেতে সেরা বোলারদের একজন ছিলেন। ৭.০৬ ইকোনমি রেটে ১৬ উইকেট নিতে পেরেছেন। সম্প্রতি কাউন্টিতে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে মিডলেসেক্সেরও শীর্ষ উইকেট শিকারি ছিলেন। ৭ ম্যাচে নিয়েছেন ১৬টি উইকেট। সেখান থেকে চোটের কারণে দেশে ফিরে আসতে হয়েছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২০ সেপ্টেম্বর। পরের দুই ম্যাচ ২৩ ও ২৫ তারিখ। তার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে তিনটি টি-টোয়েন্টি। ম্যাচগুলো হবে ২৮ সেপ্টেম্বর, ২ ও ৪ অক্টোবর।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, ঋষভ পান্ত (উইকেটকিপার), দিনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, হর্শল প্যাটেল, দীপক চাহার, জসপ্রিত বুমরাহ ও উমেশ যাদব।

/এফআইআর/ 
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম