ব্রুক-ডাকেটের রেকর্ড জুটিতে বড় জয় ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২২, ০১:১৪আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০১:১৬

আগের ম্যাচে বিশ্বরেকর্ড গড়ে রান তাড়া করতে পারলেও তৃতীয় টি-টোয়েন্টিতে দেখা গেলো অন্য চিত্র। পাকিস্তানকে ৬৩ রানে হারিয়ে সিরিজে আবার ২-১ ব্যবানে এগিয়ে গেছে ইংল্যান্ড।

এই ম্যাচেও রান তাড়ার লক্ষ্যে ইংল্যান্ডকে শুরুতে ব্যাটিংয়ে পাঠিয়েছিল পাকিস্তান। কিন্তু ইংলিশদের বিস্ফোরক ব্যাটিং শেষ পর্যন্ত তাদের কাছে বিশাল চাপ হয়ে আসে। বিশেষ করে বেন ডাকেট ও হ্যারি ব্রুক তাণ্ডব চালিয়েছেন। ডাকেট ৪২ বলে ৮ চার ও ১ ছক্কায় ৭০ রানে অপরাজিত ছিলেন। ব্রুক ছিলেন আরও বিধ্বংসী। ৩৫ বলে ৮ চার ও ৫ ছক্কায় অপরাজিত ছিলেন ৮১ রানে। ম্যাচসেরাও তিনি। তাতে ৩ উইকেটে ২২১ রানের বিশাল সংগ্রহ পায় সফরকারী দল। চতুর্থ উইকেটে দুজনে ইংল্যান্ডের হয়ে এই ফরম্যাটে গড়েছেন রেকর্ড জুটি। ৬৯ ডেলিভারিতে যোগ করেন ১৩৯ রান। ২২১ রান আবার পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের সর্বোচ্চ দলীয় সংগ্রহও। তাদের আগে ঝড়ো গতির সূচনা এনে দেন অভিষেক হওয়া উইল জ্যাকস। ২২ বলে ৮ চারে ৪০ রান করেছেন। পাকিস্তানের হয়ে ৪৮ রানে দুটি উইকেট নেন উসমান কাদির।

জবাবে পাকিস্তান আগের দিনের মতো প্রভাব বিস্তার করতে পারেনি। উইকেট হারিয়ে শুরুতেই ব্যাকফুটে চলে গেছে। পাওয়ার প্লেতে ২৮ রানে পড়েছে ৪ উইকেট। এর পেছনে বড় অবদান ছিল মার্ক উডের। নিয়েছেন বাবর আজম (৮) ও হায়দার আলীর উইকেট। টপের খেই হারানোর বিপরীতে একার লড়াইয়ে চালিয়ে গেছেন শুধু শান মাসুদ। ৪০ বলে ৬৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। তাতে ছিল ৩টি চার ও ৪টি ছয়। তার ব্যাটে ভর করে পাকিস্তান ৮ উইকেটে ১৫৮ রানে থেমেছে।

২৪ রানে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মার্ক উড। ৩২ রানে দুটি নেন আদিল রশিদ। ২২ রানে একটি নিয়েছেন রিস টপলি।  

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের