অবশেষে উইকেট পেলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২২, ২২:২১আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ২৩:২১

২৯ রানে চতুর্থ উইকেট হারায় সংযুক্ত আরব আমিরাত। ওই জায়গা থেকে প্রতিরোধ গড়েন সিপি রিজওয়ান ও বাসিল হামিদ। এই জুটিতে স্কোর ১০০ পার করে আরব আমিরাত। তাদের দৃঢ়তায় ১০ ওভার পেরিয়ে গেলেও উইকেটের স্বাদ পায়নি বাংলাদেশ! অবশেষে উইকেট এনে দিলেন এবাদত হোসেন।

আজ (মঙ্গলবার) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত। আগে ব্যাট করে বাংলাদেশ স্কোরে জমা করেছে ১৬৯ রান। ফলে ১৭০ রানের লক্ষ্যে খেলতে নামা স্বাগতিকদের সংগ্রহ ১৯.৩ ওভারে ৫ উইকেটে ১১৯ রান।

মোসাদ্দেক হোসেনের জোড়া আঘাতে ২৯ রানের ৪ উইকেট হারায় আরব আমিরাত। চলছিল তখন সপ্তম ওভারের খেলা। এরপর রিজওয়ান ও হামিদের চমৎকার ব্যাটিংয়ে চাপ কাটিয়ে রান বাড়িয়ে নিয়েছে স্বাগতিকরা। এই দুই ব্যাটারের প্রতিরোধে আর উইকেট উৎসব করা হয়নি বাংলাদেশের। অবশেষে হামিদকে আউট করে উইকেট এনে দিয়েছেন এবাদত। 

মোসাদ্দেকের জোড়া আঘাতে বিপদে আরব আমিরাত

এমনিতেই অবস্থা ভালো ছিল না সংযুক্ত আরব আমিরাতের। তাদের ওপর ছড়ি ঘোরাচ্ছিলেন বাংলাদেশের বোলাররা। এর ওপর আবার চড়াও হলেন মোসাদ্দেক হোসেন। এই স্পিনার পরপর ২ বলে উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেও হয়নি, তবে আরব আমিরাতকে ঠিকই চেপে ধরেছেন। স্বাগতিকদের বিপদ আরও বেড়েছে।

বল হাতে নিয়েই সাফল্য পেয়েছেন মোসাদ্দেক। নিজের প্রথম ওভারের তৃতীয় বলে আরিয়ান লাকরাকে ক্যাচ বানান মোহাম্মদ সাইফউদ্দিনের হাতে। ফেরার আগে স্বাগতিক ব্যাটার ৯ বলে করেন ৪ রান।

আরব আমিরাত ওই ধাক্কা কাটিয়ে উঠবে কী, পরের বলেই আবার উইকেট মোসাদ্দেকের। তার লাইনে থাকা বল স্টাম্প ছেড়ে খেলতে গিয়েছিলেন ভ্রিতাইয়া অরাবিন্দ। বল ব্যাটে কানেক্ট করতে না পারায় সরাসরি স্টাম্পে আঘাত হানে। মাত্র ২ রান করে বোল্ড হয়ে ফিরে যান এই ব্যাটার। পরের বলে হ্যাটট্রিকের সম্ভাবনা থাকলেও সেটির স্বাদ পাওয়া হয়নি মোসাদ্দেকের।

নাসুমের পর তাসকিনের আঘাত

৪ ওভার বল করলেন, কিন্তু কোনও উইকেট পেলেন না নাসুম আহমেদ। প্রথম টি-টোয়েন্টিতে সাফল্য না পাওয়ায় দ্বিতীয় ম্যাচে চোখ রেখেছিলেন বাঁহাতি স্পিনার। খুব বেশি অপেক্ষায় থাকতে হলো না। বাংলাদেশকে প্রথম উইকেট এনে দিয়েছেন তিনিই। অন্যদিকে এই ম্যাচ দিয়ে ফেরা তাসকিন আহমেদও দ্রুতই পেয়েছেন উইকেটের স্বাদ।

উইকেট পেতে কারও সাহায্য নেননি নাসুম, নিজের বলে নিজেই ক্যাচ নিয়েছেন তিনি। চিরাগ সুরিকে আউট করে এই স্পিনার এনে দেন প্রথম উইকেট। সুরি ১০ বলে করেন ৫ রান।

পরের উইকটটা তাসকিনের। প্রথম টি-টোয়েন্টিকে একাদশে ছিলেন না এই পেসার। আজ সুযোগ পেয়ে আস্থার প্রতিদান দিয়েছেন। আরেক ওপেনার মোহাম্মদ ওয়াসিমকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে প্যাভিলিয়নের পথ দেখান তাসকিন। যাওয়ার আগে ‍স্বাগতিক ওপেনার ১৬ বলে ২ ছক্কায় করেন ১৮ রান।

বাংলাদেশের রান ১৬৯

এ যেন প্রথম টি-টোয়েন্টির পুনরাবৃত্তি! সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আগের ম্যাচে ইনিংসের শেষ বলে ছক্কা মেরেছিলেন নুরুল হাসান সোহান। আজ (মঙ্গলবার) দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ঠিক একই জায়গা দিয়ে ওই শেষ বলেই ছক্কা হাঁকালেন সোহান। তার শেষের ছক্কায় নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৬৯ রান।

প্রথম টি-টোয়েন্টি জিতে নেওয়ায় আজ সিরিজ জেতার লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের সংগ্রহটা মন্দ হয়নি। মেহেদী হাসান মিরাজের সঙ্গে লিটন দাস, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, সোহানের ছোট তবে কার্যকরি ইনিংসে লড়াই করার মতো স্কোর গড়েছে লাল-সবুজ জার্সিধারীরা।

এই সংগ্রহের পথে সবচেয়ে বড় অবদান মিরাজের। ওপেনিংয়ে নেমে এই ব্যাটার করেছেন ৪৬ রান। শেষ দিকে ইয়াসির ও সোহানের অবদানও কম নয়। ছয় নম্বরে নেমে ইয়াসির ১৩ বলে ১ চার ও ১ ছক্কায় খেলেন অপরাজিত ২১ রানের ইনিংস। অন্যদিকে অধিনায়ক সোহান ১০ বলে ১ চার ও সমান ছক্কায় খেলেন হার না মানা ১৯ রানের ইনিংস।

আরব আমিরাতের সবচেয়ে সফল বোলার আয়ান খান। এই স্পিনার ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন ২ উইকেট।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম