রানের বৃষ্টিতে রিজওয়ানের বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩৩আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৮:০৭

বাবর আজম মাত্র ৯ রান করে ফিরলেন। ওপেনিংয়ে ধাক্কা খেলো পাকিস্তান। কোনও সমস্যা নেই, মোহাম্মদ রিজওয়ান আছেন না! ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে পাকিস্তানের স্কোরটা যে ১৪৫ হলো, সেখানে রিজওয়ানের একারই ৬৩ রান। রানের বৃষ্টিতে ভেজা এই ব্যাটার একটা বিশ্ব রেকর্ডও গড়ে ফেললেন। দ্বিপক্ষীয় কোনও টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রান এখন তারই।

বুধবার লাহোরের পঞ্চম টি-টোয়েন্টিতে জয়ও পেয়েছে পাকিস্তান। ইংলিশদের হারিয়েছে ৬ রানে। ম্যাচসেরার পুরস্কার জেতা রিজওয়ানের ৬৩ রানের অসাধারণ ইনিংসে ভর করে ১৯ ওভারে ১৪৫ রানে অলআউট হয় পাকিস্তান। সেই লক্ষ্যে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৯ রান করতে পারে ইংলিশরা। এই জয়ে সাত ম্যাচের সিরিজে পাকিস্তান ৩-২ ব্যবধানে এগিয়ে গেছে।

সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই হলেও রিজওয়ানের আশেপাশেও কেউ নেই। একটি ইনিংস বাদ দিলে এখন পর্যন্ত হওয়া পাঁচ ম্যাচের চারটিতেই হাফসেঞ্চুরি পেয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। ইংল্যান্ডের বিপক্ষে তার পাঁচ ইনিংসগুলো এমন- ৬৮, ৮৮*, ৮, ৮৮ ও ৬৩। সব মিলিয়ে রান ৩১৫। টি-টোয়েন্টিতে দ্বিপক্ষীয় কোনও সিরিজে এটাই সর্বোচ্চ রানের রেকর্ড।

এর আগের সর্বোচ্চ ছিল সার্বিয়ান ব্যাটার লেসনি ডানবারের। এ বছরই বুলগেরিয়ার বিপক্ষে চার ম্যাচে ২৮৪ রান করেছিলেন তিনি। তার আগে রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের।

করাচির ম্যাচ দিয়ে চলতি মাসে সপ্তম হাফসেঞ্চুরি পেয়েছেন রিজওয়ান। ইংল্যান্ড সিরিজের আগে এশিয়া কাপে তিনটি হাফসেঞ্চুরি পেয়েছিলেন তিনি।

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান