টি-টোয়েন্টি বিশ্বকাপে অনিশ্চিত বুমরা

স্পোর্টস ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪২আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৮:০২

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ায় বসতে যাচ্ছে কুড়ি ওভারের বৈশ্বিক লড়াই। এই টুর্নামেন্টের আগে বড় ধাক্কা খেয়েছে ভারত। তাদের মূল স্ট্রাইক বোলার জসপ্রিত বুমরা পুরনো পিঠের ইনজুরিতে পড়েছেন। আশঙ্কা করা হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে নাও পেতে পারে ভারত!

ভারত এখন টি-টোয়েন্টি সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এই সিরিজের অংশ হিসেবে দলের সঙ্গে বেঙ্গালুরুতে গিয়েছেন বুমরা। সেখানে তার স্ক্যানও করা হয়েছে, এখন সেটির ফলাফলের অপেক্ষায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

ডানহাতি এই পেসার পিঠের চোটের কারণে খেলতে পারেননি এশিয়া কাপে। তবে অস্ট্রেলিয়া সিরিজের পর দক্ষিণ আফ্রিকা সিরিজের দলেও আছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি দিয়ে ফিরে পারফরম্যান্স মন্দ করেননি তিনি। তবে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতির সময় আবারও পিঠের চোটে পড়েছেন বুমরা। যে কারণে সফরকারীদের বিপক্ষে বুধবারের ম্যাচে তিনি ছিলেন না এই পেসার।

বিসিসিআই এই তথ্য জানালেও ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর ভিন্ন। আজ (বৃহস্পতিবার) তারা বিসিসিআইয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ছেপেছে, বিশ্বকাপ মিস করছেন বুমরাহ। বিসিসিআইয়ের ওই কর্মকর্তা বলেছেন, ‘বুমরা যে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারছে না, এটা নিশ্চিত। তার পিঠের অবস্থা খুবই খারাপ।’ একই সঙ্গে ওই কর্তা এটাও বলেছেন, ‘ছয় মাসের জন্য ছিটকে যেতে পারে বুমরা।’

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম