বুমরাহর বদলে সিরাজ

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২২, ১৩:০০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৩:১৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা হয়ে এসেছে পেসার জসপ্রিত বুমরাহর চোট। যে চোটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বাকি ম্যাচগুলো তার খেলা হচ্ছে না। বিপদ সামলাতে আপাতত মোহাম্মদ সিরাজকে চলমান সিরিজে বদলি হিসেবে নেওয়া হয়েছে।

রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টির আগে সিরাজের আজ যোগ দেওয়ার কথা। এখন পর্যন্ত মাত্র ৫টি টি-টোয়েন্টি খেলা সিরাজ সর্বশেষ ম্যাচ খেলেছেন ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে। এই সময়ে লাল বলের ক্রিকেটেই তাকে বেশি দেখা গেছে। সবশেষ খেলেছেন কাউন্টিতে।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরাহর থাকা হবে কিনা সেটি এখন বাড়তি পরীক্ষা-নিরীক্ষার ওপর নির্ভর করছে। পিঠের চোটের বিস্তারিত জানতে স্ক্যান করার কথা। তার পরই ন্যাশনাল ক্রিকেট একাডেমির স্টাফরা তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।    

সিরিজে ১-০ তে এগিয়ে থাকা ভারত পরের ম্যাচ খেলবে আগামী রবিবার। শেষ টি-টোয়েন্টি হবে দুই দিন পর ৪ অক্টোবর।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টির জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (ভাইস ক্যাপ্টেন), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আরশদীপ সিং, হর্শল প্যাটেল, দীপক চাহার, উমেশ যাদব, শ্রেয়াস আইয়ার, শাহবাজ নাদিম ও মোহাম্মদ সিরাজ।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম