আমলা-ডি ককের সেঞ্চুরিতে প্রোটিয়াদের জয়

স্পোর্টস ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০১৬, ০১:১১আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ০১:১১

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে দারুণ এক জয় পেয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এদিন জো রুটের সেঞ্চুরিতে প্রোটিয়াদের ৩১৯ রানের বিশাল টার্গেট দেয় ইংল্যান্ড। তবে দুই প্রোটিয়া ওপেনার হাশিম আমলার ১২৭ ও কুইন্টন ডি ককের ১৩৫ রানের ওপর ভর করে ৭ উইকেটের সহজ জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যে ২-০তে এগিয়ে রয়েছে সফরকারী ইংল্যান্ড। এ কারণে মঙ্গলবারের ম্যাচটি ছিল দক্ষিণ আফ্রিকার বাঁচা-মরার লড়াই। 

৩৬.৫ ওভারের উদ্বোধনী জুটিতে ২৩৯ রান করেন কুইন্টন ডি কক ও হাশিম আমলা
মঙ্গলবার সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্ট পার্কে টসে জিতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। বেশ ধীর গতিতে শুরু করে দুই ওপেনার। উদ্বোধনী ব্যাটসম্যান জেসন রয় ও অ্যালেক্স হেলসের জুটিতে আসে ৩৬ রান। এরপরেই ব্যক্তিগত ২০ রানে রানআউটের ফাঁদে পড়ে সাজঘরে ফিরে যান রয়।

কিন্তু ওয়ান ডাউনে নামা জো রুটকে সঙ্গে নিয়ে ১২৫ রানের বড় জুটি গড়েন হেলস। এরপরেই হেলস (৬৫), জস বাটলার (০) ও অধিনায়ক মরগান (৮) দ্রুতই সাজঘরে ফিরে যান। যে কারণে কিছুটা চাপে পড়ে ইংল্যান্ড।

তবে একপ্রান্ত আগলে রেখে বেন স্টোকসকে সঙ্গে নিয়ে ইংল্যান্ডকে দ্রুত রান তুলতে বড় ভূমিকা রাখেন রুট। এই জুটিতে আসে মু্ল্যবান ৮২ রান। এরই মধ্যে রুট ওয়ানডে ক্যারিয়ারের নিজের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন।

দলীয় ২৬৯ রানে ব্যক্তিগত ১২৫ রানে রান আউট হয়ে রুট প্যাভিলিয়নে ফিরে যান। তবে শেষ দিকে বেন স্টোকস (৫৩), ডেভিড উইলি (১৩) ও আদিল রশিদের (১৩) ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৮ রান করে ইংল্যান্ড।

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে কাইল আ্যবট, কাগিসো রাবাদা নেন ২টি করে উইকেট। এছাড়া উইলি ও মরনে মরকেল নেন ১টি করে উইকেট।

৩১৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে প্রোটিয়ারা। ৩৬.৫ ওভারের উদ্বোধনী জুটিতে ২৩৯ রান করেন কুইন্টন ডি কক ও হাশিম আমলা । ১১৭ বলেন ১৩৫ রান করে আউট হন ডি কক। ১৬টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। দলীয় ২৪৯ রানে ফিরে যান আমলা (১৩০ বলে ১২৭ রান)। ৭ রান করে আউট হন ডেভিড ওয়াইসও। তবে বাকি সময়টুকু নির্বিঘ্নে কাটিয়ে দেন ভিলিয়ার্স (অপরাজিত ৩৩) ও ডুপ্লেসিস। ফলে ৩.২ ওভার ও ৭ উইকেট হাতে রেখেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা।
/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম