টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চাকরি ছাড়লেন ক্লুজনার  

স্পোর্টস ডেস্ক
০৭ অক্টোবর ২০২২, ২১:৪৮আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ২১:৫০

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে দুই সপ্তাহেরও কম সময় বাকি। ঠিক এমন মুহূর্তে জিম্বাবুয়ের ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ল্যান্স ক্লুজনার।

সাবেক দক্ষিণ আফ্রিকান এই অলরাউন্ডার মূলত বিশ্বব্যাপী বিভিন্ন ইভেন্টে কোচিংয়ের কাজ করার ইচ্ছাতেই জিম্বাবুয়ের চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এক্ষেত্রে পূর্ণকালীন চাকরি এসব অ্যাসাইনমেন্টে প্রভাব ফেলবে বলে জানিয়েছেন তার এজেন্ট।

২০১৬ থেকে ২০১৮ সালে আরও একবার জিম্বাবুয়ের ব্যাটিং কোচের ভূমিকায় থাকা ক্লুজনার নতুন করে এই দায়িত্বে যোগ দেন এই বছরের মার্চে।

নতুন চাকরিতে ক্লুজনারের দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি লিগে ডারবান সুপার জায়ান্টসের হেড কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার কথা। টুর্নামেন্টর উদ্বোধনী আসর শুরু হবে আগামী বছরের ১০ জানুয়ারি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়েকে প্রথম পর্বে খেলতে হবে। গ্রুপ ‘বি’তে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। ১৭ অক্টোবর প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।   

/এফআইআর/ 
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম