বাংলাদেশকে হারানো নেপালের কোচ চাকরি খুঁজছেন ঢাকায়!

তানজীম আহমেদ
০৮ অক্টোবর ২০২২, ২০:১৯আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ২০:৪১

হঠাৎ করে আব্দুল্লাহ আর মুতাইরি নেপাল জাতীয় ফুটবল দলের কোচের চাকরি ছেড়ে দেন। ফিফা প্রীতি ম্যাচের জন্য কুয়েতি কোচের জায়গায় যুক্তরাষ্ট্র থেকে প্রদীপ হুমাগাইকে উড়িয়ে আনে নেপাল। প্রবাসী এই নেপালির অধীনে কাঠমান্ডুতে বাংলাদেশকে হারাতে বেগ পেতে হয়নি তাদের। অঞ্জন বিস্তার হ্যাটট্রিকে ২৭ সেপ্টেম্বর নেপালের কাছে হেরে যায় জামাল ভূঁইয়ারা। ৫০ বছর বয়সী হুমাগাই এখন বাংলাদেশে চাকরি খুঁজছেন!

নেপালের বিভিন্ন ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতা নিয়ে দুই বছর আগে যুক্তরাষ্ট্রে থিতু হন হুমাগাই। এবার প্রথমবারের মতো ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব নিয়ে মাঠে সফলতা দেখিয়েছেন। তবে সামনের দিকে নেপালের পুরোদমে কোচিং করাতে পারবেন কিনা, এ নিয়ে অনিশ্চয়তা আছে। তাই দৃষ্টি দিয়েছেন বাংলাদেশের ফুটবলের দিকে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৯২তম স্থানে থাকলেও জনপ্রিয়তা কিংবা অর্থের ঝনঝনানি কম নয়। অর্থকড়ির দিক দিয়ে দক্ষিণ এশিয়াতে ভারতের পরের অবস্থানে আছে বাংলাদেশ। কিছু কিছু ক্ষেত্রে সমানও। তাই কাঠমান্ডুর সেই ম্যাচের পরই হুমাগাই ঢাকাতে কোচিং করানোর পরিকল্পনা করেছেন।

ইমেইলের মাধ্যমে বাংলা ট্রিবিউনের কাছে সেই আবেদনটা জানিয়ে রাখলেন হুমাগাই। তিনি বলেছেন, ‘জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ অনেক বড়। এখানকার জনগণ ফুটবল ভালোবাসে। এই অঞ্চলে কোচিং করানোর অনুভূতি অন্যরকম। কেননা এখানকার সামাজিক সংস্কৃতি প্রায় একই। আমি এতে অভ্যস্ত আছি। সবকিছুই জানা আমার। তাই এখানে কাজ করার আগ্রহ জন্মেছে।’

বাংলাদেশের ফুটবল একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। মেয়েরা সাফল্য পেয়েছে। ছেলেদের মিশ্র অভিজ্ঞতা হচ্ছে। এএফসি ‘এ’ লাইসেন্সধারী কোচ হুমাগাই ইচ্ছা নিজের অভিজ্ঞতা ঢেলে দেওয়ার, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফুটবল উন্নয়নে চেষ্টা করে যাচ্ছে। এবং তা একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যদি সুযোগ আসে তাহলে আমিও চাই কঠোর পরিশ্রমের সঙ্গে তাল মিলিয়ে চলতে। কিছু দিতে।’

শুধু ফুটবল ফেডারেশন নয়, ক্লাব ফুটবলেও আগ্রহ দেখিয়েছেন হুমাগাই, ‘এছাড়া বাংলাদেশের ফুটবল সংস্কৃতি আমি ভালোবাসি। ভালোবাসি এদেশের জনগণকে। ফুটবল ফেডারেশনের পাশাপাশি এই দেশের ক্লাব ফুটবলেও অবদান রাখতে পারি তাহলে নিজের কাছেই ভালো লাগবে।’

২৭ সেপ্টেম্বর কাঠমান্ডুতে ৩-১ গোলে হারার ম্যাচটি নিয়েও কথা বলেছেন হুমাগাই। নিজেদের কৌশল দিয়েই বাংলাদেশকে বধ করেছেন বলে হুমাগাইয়ের ভাষ্য, ‘আমরা শুধু আমাদের ফুটবলটাই খেলে গেছি। নিজেদের খেলোয়াড়দের সামর্থ্য বিবেচনা করে মাঠে পারফর্ম করেছি। এরপর বাংলাদেশের খেলার দিকে তাকিয়েছি। আমরা অপেক্ষা করেছি। ‍সুযোগ বুঝে আক্রমণ করে সফলও হয়েছি। বাংলাদেশও চেয়েছিল চাপ প্রয়োগ করে খেলতে। কিন্তু স্থির থেকেছি। পরিস্থিতি বিবেচনা করে সুযোগ কাজে লাগিয়ে ম্যাচ জিতেছি।’

সেই ম্যাচে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়াকে একটু আলাদা করে রেখেছেন নেপালের ভারপ্রাপ্ত কোচ, ‘জামালকে অন্যদের চেয়ে আলাদা মনে হয়েছে। এছাড়া বাংলাদেমের লম্বা থ্রো-ইন বেশ চোখে পড়েছে। তবে আমরা তাদের সফল হতে দেইনি। আমরা আগে থেকে পরিকল্পনা করেছিলাম ডেড বল থেকে আক্রমণ কীভাবে নস্যাৎ করবো। তবে হ্যাঁ বাংলাদেশ যদি ভিন্ন পরিকল্পনা নিয়ে মাঠে খেলতো তাহলে আমাদের জন্য জয়টা কঠিন হয়ে পড়তো।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের