এশিয়া কাপের সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে

রবিউল ইসলাম, সিলেট থেকে
১২ অক্টোবর ২০২২, ১৪:০৪আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১৪:০৬

সিলেটে কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টিপাত। সেই বৃষ্টিতে বিদায় ঘটেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের! গ্রুপ পর্বে আরব আমিরাতের বিপক্ষে একটি বলও মাঠে গড়ায়নি। ফলে নিশ্চিত জয় হাতছাড়া করে নিগার সুলতানার দলকে ছিটকে যেতে হয়েছে। আজ বুধবারও সিলেটে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া রিপোর্টে আরও কিছুদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় নারী এশিয়া কাপে সেমিফাইনাল ও ফাইনালে রিজার্ভ ডে রেখেছে এসিসি।

সূচি অনুযায়ী বৃহস্পতিবার প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। ভারত-থাইল্যান্ড ফাইনালে উঠার লড়াইয়ে মাঠে নামবে। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ম্যাচ দুটি সেদিন বৃষ্টির কারণে না হলে পরদিন ১৪ অক্টোবর মাঠে গড়াবে। এদিনও না হলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকায় ভারত ও পাকিস্তান ফাইনাল খেলবে। ১৫ অক্টোবর হবে ফাইনাল। এদিন বৃষ্টির হানায় ম্যাচটি না হলে পরের দিন ১৬ অক্টোবর শিরোপা লড়াইয়ে নামবে দুই দল। এদিনও যদি না হয় তাহলে মাঠে গড়াবে সুপার ওভার। সেটিও সম্ভব না হলে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দল চ্যাম্পিয়ন বিবেচিত হবে।

এ প্রসঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিল জানিয়েছে, ‘সেমিফাইনাল দুটি একদিনে অনুষ্ঠিত হবে। যদি বৃষ্টির কারণে না হয় তাহলে পরদিন মাঠে গড়াবে। আর নির্ধারিত দিনে ফাইনালও না হলে সেটি অনুষ্ঠিত হবে পরদিন। সুপার ওভারও রাখা হয়েছে এই ম্যাচগুলোতে। যদি রিজার্ভ ডেতেও খেলা না হয়, তাহলে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দল জয়ী হবে। হিসাব হবে রানরেটের।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম