লিটনের ব্যাটে চমৎকার ইনিংস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২২, ০৮:২৯আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ০৯:৩০

দারুণ এক ইনিংস খেলে গেছেন লিটন দাস। ওয়ান ডাউনে নেমে শুরু থেকে সাবলীল ব্যাটিং করেছেন। আক্রমণাত্মক মেজাজে ব্যাট করে বাড়িয়ে নিয়েছেন দলের স্কোর। তবে হাফসেঞ্চুরির পর বেশিদূর এগোতে পারেননি। ফিরেছেন মোহাম্মদ নওয়াজের শিকার হয়ে।

আজ (বৃহস্পতিবার) ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের স্কোর ১৮ ওভারে ৩ উইকেটে ১৬১ রান।

দলীয় ৭ রানে সৌম্য সরকার আউট হলে ক্রিজে আসেন লিটন। নেমেই পাকিস্তানের বোলারদের ওপর চড়াও হন। তবে ঊরুতে টান লাগায় তাকে নিয়ে সংশয় জন্মেছিল। যদিও সব শঙ্কা উড়িয়ে দুর্দান্ত ব্যাটিংয়ে তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের সপ্তম হাফসেঞ্চুরি। নওয়াজের বলে ডিপ স্কয়ার লেগে মোহাম্মদ ওয়াসিমের হাতে ধরা পড়ার আগে খেলেন ৬৯ রানের ঝলমলে ইনিংস। ৪২ বলের ইনিংসটি লিটন সাজান ৬ বাউন্ডারি ও ২ ছক্কায়।

লিটনের হাফসেঞ্চুরি

ভয়ই পাইয়ে দিয়েছিল তার পায়ের ব্যথা। বিশ্বকাপের আগমুহূর্তে না চোটে পড়েন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার! তবে সব শঙ্কা দূরে ঠেলে দুর্দান্ত ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন।

বারবার ব্যাটিং পজিশন পরিবর্তন হচ্ছে লিটনের। তাতে অবশ্য ভাটা পড়ছে না পারফরম্যান্সে। আজ ওয়ান ডাউনে নেমেও উজ্জ্বলতা ছড়ালেন ডানহাতি ব্যাটার। নিউজিল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে ২৩ রানে বিদায় নিলেও পাকিস্তান ম্যাচে তুলে নিলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের সপ্তম হাফসেঞ্চুরি। ৩১ বলে মাইলফলকটিতে পৌঁছান লিটন।

সৌম্যর পর শান্তর বিদায়

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল স্কোয়াডে নেই সৌম্য সরকার। অস্ট্রেলিয়ার আসরে জায়গা করে নিতে পাকিস্তানের ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল তার জন্য। কিন্তু বাঁহাতি ব্যাটার ব্যর্থ হলেন। নাজমুল হোসেন শান্ত অবশ্য বিশ্বকাপ স্কোয়াডে আছেন। তিনিও সুবিধা করতে পারেননি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে একাদশে সুযোগ পেয়েছেন সৌম্য। নিউজিল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে একাদশে ফিরে মন্দ হয়নি ব্যাটিং। ১৭ বলে করেন ২৩ রান। ওই ম্যাচে ওয়ান ডাউনে খেললেও আজ নেমেছিলেন ওপেনিংয়ে। যদিও বেশিক্ষণ টিকতে পারেননি। ৪ বলে ৪ রান করে নাসিম শাহের বলে আউট। মিড অনে সহজ ক্যাচ দেন শাদাব খানকে।

তার সঙ্গে ওপেন করা শান্তর অবস্থাও প্রায় একই। মন্থর ব্যাটিংয়ে ক্রিজে টিকে থাকার লড়াই চালিয়েও ব্যর্থ হয়েছেন বাঁহাতি ব্যাটার। ১৫ বলে ২ বাউন্ডারিতে ১২ রান করে আউট হয়েছেন তিনি। মোহাম্মদ ওয়াসিমের বলে শান্ত ধরা পড়েন উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে।

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজে নিজেদের শেষ ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এই লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।

আজ (বৃহস্পতিবার) ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত কোনও ম্যাচ জিততে না পারায় ফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে লাল-সবুজ জার্সিধারীদের। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অন্তত পাকিস্তানের বিপক্ষে জিততে পারলে আত্মবিশ্বাসের পালে হাওয়া লাগবে। সেই মিশনে একাদশে দুটি পরিবর্তন এনে মাঠে নেমেছে বাংলাদেশ। ফিরেছেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। তাদের জায়গা ছেড়ে দিতে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন ও এবাদত হোসেন।

অন্যদিকে পাকিস্তানের একাদশে একটি পরিবর্তন। শাহনেওয়াজ দাহানিকে বসিয়ে সুযোগ দেওয়া হয়েছে মোহাম্মদ হাসনাইনকে।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), ইয়াসির আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হায়দার আলী, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম