আজীবন তো প্রশাসক থাকা যায় না: সৌরভ

স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০২২, ২২:৪৭আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ২২:৪৭

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে বিদায়ের আয়োজন যখন সম্পন্ন, ঠিক তখনই নিজের প্রতিক্রিয়া জানালেন সৌরভ গাঙ্গুলী। বৃহস্পতিবার বলেছেন, ‘প্রশাসক হিসেবে আজীবন তো আর থাকা যায় না। আর প্রত্যাখ্যাত হওয়া জীবনেরই অংশ।’

গাঙ্গুলীর জায়গায় এখন সাবেক ভারতীয় ক্রিকেটার ও ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্য রজার বিনি সভাপতি হওয়ার অপেক্ষায়। আর তা ঘোষণা করা হবে আগামী এজিএমেই। এর আগে এক ব্যাঙ্কের অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে সৌরভ বলেছেন, ‘আপনি আজীবন যেহেতু খেলতে পারবেন না। তাই প্রশাসক হিসেবেও আজীবন তো আর থাকা যায় না। কিন্তু মুদ্রার দুই পিঠ দেখতে পারার মতো সৌভাগ্য হওয়ায় সেটা ছিল উপভোগ্য। এখন ভবিষ্যতে আরও বড় কিছু করার চেষ্টা করবো।’

যতটুকু জানা গেছে, সৌরভ ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে থাকতে চেয়েছিলেন। কিন্তু তার চাওয়া একটি বিশেষ মহলের কাছে গুরুত্ব পায়নি।    

বিসিসিআই সভাপতি হিসেবে নিজের সাফল্য তুলে ধরে সৌরভ বলেছেন, ‘পুরোটা সময়ই উপভোগ করেছি। গত তিনটা বছরের দিকে তাকালে দেখবেন ভালো কিছু হয়েছে। কোভিডের মতো সময়ে সফল ভাবে আইপিএল আয়োজন করেছি। জিতেছি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। মেয়েরা কমনওয়েলথ গেমস জিততে পারলে আরও ভালো হতো। সিনিয়র টিম অস্ট্রেলিয়ায় জিতেছে; আসলে প্রশাসক হিসেবে এগুলো আমার জন্য অসাধারণ অর্জন।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম