বুমরাহর বদলে সামি

স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০২২, ১৮:০৫আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ১৮:৩২

জসপ্রিত বুমরাহ ছিটকে যাওয়ায় তার বিকল্প পেসারের নাম নিয়ে এক ধরনের জল্পনা-কল্পনা ছিল। শোনা যায় মোহাম্মাদ সিরাজের কথা। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে পেসার মোহাম্মদ সামিকে বুমরাহর বদলি হিসেবে ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

সামি এরই মধ্যে অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছেন। তার দুটি প্রস্তুতি ম্যাচের জন্য এখন ব্রিসবেনে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। এর ফলে ভারতের পেস আক্রমণে ভুবনেশ্বর কুমার, আরশদ্বীপ সিং, হার্শাল প্যাটেলের সঙ্গে সামিও রয়েছেন। তাদের সঙ্গে অলরাউন্ড অপশন হিসেবে রয়েছেন হার্দিক পান্ডিয়া।

অবশ্য সামিকে অভিজ্ঞতার জন্য নেওয়া হলেও গত তিন মাস ধরে কোনও ফরম্যাটেই তার খেলা হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ ও সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার নাম থাকলেও পরে কোভিড পজিটিভ হয়ে ছিটকে গেছেন। ২৮ সেপ্টেম্বর নেগেটিভ হয়েই অনুশীলন শুরু করেছেন। তাছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিও খেলা হয়নি প্রায় এক বছর! সর্বশেষ খেলেছেন গত টি-টোয়েন্টি বিশ্বকাপে!

তবে আইপিএলে রাজসিক প্রত্যাবর্তন ছিল তার। চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। নিয়েছেন ২০টি উইকেট! পাওয়ার প্লেতেও ছিলেন অসাধারণ।

অবশ্য সামির সুযোগ মিললেও শুরুতে রিজার্ভ হিসেবে থাকা শ্রেয়াস আইয়ার, রবি বিষ্ণয় ও দীপক চাহারের কেউ সফর করেননি। তাদের জায়গায় ব্যাক আপ হিসেবে যাচ্ছেন শার্দুল ঠাকুর ও মোহাম্মদ সিরাজ।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (ভাইস ক্যাপ্টেন), বিরাট কোহলি, সূর্যকুমার, দীপক হুদা, ঋষভ পান্ত (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল, আরশদ্বীপ সিংহ ও মোহাম্মদ সামি।

/এফআইআর/   
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম