মিরাজদের প্রেরণা দিলেন দূর্জয়-মাশরাফি-মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:০৯আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:০৯

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড পরিচালক নাঈমুর রহমান দূর্জয়। এছাড়া বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও মুশফিকুর রহিমও খেলেছে যুব বিশ্বকাপ। ছিলেন দলের অপরিহার্য অংশও। কিন্তু সর্বোচ্চ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পেরেছেন। 

বাংলাদেশ অ-১৯ দল এবার সেই সীমানা ছাড়িয়ে গেলেন মিরাজ-শান্তরা। বড় ভাই হিসেবে তাই তরুণ এই ক্রিকেটারদের প্রেরণা যোগাচ্ছেন সাবেক-বর্তমান এই তিন তারকা ক্রিকেটার।

সেমিফাইনালের আগে মিরাজদের সাহস দিতে তাদের সঙ্গে কথাও বলেছেন এই তিন ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচের আগেরদিন এমনই জানালেন বাংলাদেশ যুব দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তিনি বলেন, ‘কাল দুর্জয় স্যার, মাশরাফি ভাই, মুশফিক ভাই কথা বলেছেন।’

কী বলেছেন জানতে চাইলে যুব অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘তারা একটা কথাই বলেছেন, তোমরা তোমাদের স্বাভাবিক ক্রিকেট খেলে যাও। বাইরের কোনও চাপ নেওয়ার প্রয়োজন নেই। নিজের সেরাটা দিতে পারলে জয় চলে আসবে হাতের মুঠোয়।’

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম