দুঃসংবাদে শুরু লঙ্কানদের বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক
১৬ অক্টোবর ২০২২, ১২:৪২আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১২:৪৯

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা দুঃসংবাদে করেছে শ্রীলঙ্কা দল। না খেলে ছিটকে গেছেন বামহাতি পেসার দিলশান মাদুশাঙ্কা।

শনিবার অনুশীলনের সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় তাকে। পরে এমআরআই স্ক্যান করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে গুরুতর তার চোট। চোটের ধরণ অনুযায়ী বিশ্বকাপের সময় তার সুস্থ হয়ে ওঠার কথা নয়। ফলে তার বদলে কারও নাম খুব শিগগিরই ঘোষণা করার কথা।

শেষ হওয়া এশিয়া কাপে ডেব্যু হয়েছিল মাদুশাঙ্কার। তার পর পুরো টুর্নামেন্টে খারাপ করেননি। ৬ ম্যাচে ৭.৭৫ ইকোনমিতে ৬ উইকেট নিয়েছেন।

ডেথ ওভারে বৈচিত্র্যময় বোলিং আর পাওয়ার প্লেতে গতি ও সুইংয়ের ভালো সংমিশ্রন থাকায় তাকে সেকেন্ড চয়েজ বোলার হিসেবে ধরা হচ্ছিল। চোট না পেলে রবিবারের ম্যাচে খেলতেন। কিন্তু চোট সেই সুযোগ থেকে তাকে বঞ্চিত করলো। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম