রাজ্য অ্যাসোসিয়েশনের প্রশাসক হওয়ার লড়াইয়ে সৌরভ

স্পোর্টস ডেস্ক
১৬ অক্টোবর ২০২২, ১৮:৪১আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১৮:৪১

ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান হওয়ার আগে পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএবি) চালিয়েছেন সৌরভ গাঙ্গুলী। মূল বোর্ডের কর্তৃত্ব ছাড়তে হচ্ছে বলে রাজ্য সংস্থাতেই ফিরে যাওয়ার সংকল্প সাবেক ভারতীয় অধিনায়কের। জানিয়েছেন, নতুন করে সিএবির নির্বাচনে সভাপতি হতে প্রতিদ্বন্দ্বিতা করবেন।  

২০১৫ থেকে ২০১৯ সাল, চার বছর সিএবির সভাপতি ছিলেন গাঙ্গুলী। পরবর্তী লক্ষ্য নিয়ে পিটিআইকে বলেছেন, ‘হ্যাঁ, আমি সিএবির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো। মনোনয়ন জমা দেওয়ার পরিকল্পনা ২২ অক্টোবর।’

নতুন পরিকল্পনায় লোধা প্যানেলের সুপারিশও যে বাধা হতে পারবে না, সেটা মনে করিয়ে দেন গাঙ্গুলী, ‘লোধা প্যানেলের নিয়ম অনুযায়ী আমি আরও চার বছরের জন্য প্রশাসক হতে পারবো। আমার প্যানেল ২০ অক্টোবরের মধ্যে চূড়ান্ত করবো।’

একটা গুঞ্জন ছিল অভিষেক ডালমিয়ার জায়গায় শীর্ষ পদে গাঙ্গুলীর বড় ভাই স্নেহাশীষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। কিন্তু সৌরভের মনোনয়নে নির্বাচনের সব হিসেব-নিকেশ পাল্টে গেছে।

গাঙ্গুলী ২০১৯ সালের অক্টোবরে ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি হন। দৃশ্যপটের পরিবর্তনে আগামী ১৮ অক্টোবর তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার রজার বিনি।

/এফআইআর/  
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক