অঘটনের শিকার এবার দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর ২০২২, ১৪:১৮আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১৬:০৪

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপটা অঘটনেরই হতে যাচ্ছে তাহলে। দুই দিনের ম্যাচের ফলের দিকে তাকালে এমনটা মনে হওয়া মোটেও অস্বাভাবিক নয়। প্রথম দিন এশিয়ান চ্যাম্পিয়নদের হারিয়ে চমক সৃষ্টি করেছে নামিবিয়া। এবার দুইবারের বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজকে স্রেফ উড়িয়ে দিয়েছে স্কটল্যান্ড! পুরানের দল হেরেছে ৪২ রানের ব্যবধানে।

হোবার্টে প্রথম পর্বে ‘বি’ গ্রুপের ম্যাচে ১৬১ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল স্কটল্যান্ড। তার পর তাদের দলগত বোলিং নৈপুণ্যে খাবি খেয়েছে ক্যারিবিয়ান দল। ১৮.৩ ওভারে তারা ১১৮ রানেই অলআউট হয়ে গেছে।   

অথচ দল দুটি এবারই প্রথম সংক্ষিপ্ততম ফরম্যাটে খেলতে নেমেছিল। দুই দলের শক্তির তুলনা করলে ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার হিটাররা যথেষ্ট সামর্থ্যবান। তাই শুরুতে বোলিং নিলে একটা সুবিধা পাওয়া যাবে-এমন ধারণা থেকে টস জিতে স্কটিশদের ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু জর্জ মানসি যেভাবে ঝড়ো সূচনা করেছিলেন, তাতে সব পূর্বানুমান মুহূর্তেই উড়ে গেছে। তার বিস্ফোরক ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে যোগ হয়েছে ৫৪ রান! মাইকেল জোন্স ১৭ বলে ২০ রানে ফিরলে ভাঙে ওপেনিং জুটি। অবশ্য ষষ্ঠ ওভারের শুরুতে বৃষ্টি নামলে বিধ্বংসী ব্যাটিংয়ের ধারাবাহিকতায় ছেদ পড়ে। পরের ৬ ওভারে যোগ হয়েছে মাত্র ১৬ রান! পাশাপাশি নিয়মিত বিরতিতে উইকেটও পড়তে থাকায় সমৃদ্ধ স্কোরবোর্ড নিয়ে একটা শঙ্কা জাগে। ১৬.৩ ওভারে মাইকেল লিস্কের বিদায়ে ১২৫ রানে পড়েছে পঞ্চম উইকেট। কিন্তু মানসি প্রান্ত আগলে ঠিকই ভালো পুঁজি পাইয়ে দিতে অবদান রেখেছেন। ৫৩ বলে ৯ চারে সর্বোচ্চ ৬৬ রানে অপরাজিত ছিলেন। ম্যাচসেরাও তিনি। সঙ্গে ১১ বলে ১৬ রানে অপরাজিত থাকেন ক্রিস গ্রিভস। শেষটায় তারা হাল ধরায় ৫ উইকেটে ১৬০ রান পায় স্কটল্যান্ড।    

১৪ রানে দুটি উইকেট নেন জেসন হোল্ডার। ২৮ রানে দুটি নেন আলজারি জোসেফও। ৩১ রানে একটি শিকার ওডিন স্মিথের।

তার পর স্কটল্যান্ডের কৌশলগত বোলিংয়ে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। মাঠের যেসব প্রান্ত একটু আকারে বড়, ক্যারিবীয়দের ঠিক সেই জায়গাগুলোতেই তারা খেলতে বাধ্য করেছে। ৭৯ রানে পড়েছে অষ্টম উইকেটে। ফলে কোনও দিক দিয়েই ম্যাচের কাছে তারা ছিল না।

শুরুতে কাইল মায়ার্স ১৩ বলে ২০, এভিন লুইস ১৩ বলে ১৪ ও ব্র্যান্ডন কিং ১৫ বলে ১৭ রান করলেও কেউ প্রভাব বিস্তার করতে পারেননি। অথচ পাওয়ার হিটারদের এত সমাহার এই দলটাতে! অধিনায়ক পুরানও ফিরেছেন মাত্র ৫ রানে। শুধু জেসন হোল্ডারের ৩৩ বলে ৩৮ রান ব্যবধান কমাতে অবদান রেখেছে।

স্কটল্যান্ডের হয়ে ১২ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার মার্ক ওয়াট। ১৫ রানে দুটি নিয়েছেন মাইকেল লিস্ক। ব্র্যাড হুইলও ৩২ রানে দুটি নিয়েছেন। ২৩ রানে একটি শিকার সাফইয়ান শারিফের।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম