১৫ বছর পর পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ যুব দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২২, ১৫:১২আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১৫:১৩

সিনিয়ররা নিকট অতীতে পাকিস্তান সফর করলেও যুবাদের সেই অভিজ্ঞতা বেশ পুরনো। সর্বশেষ ২০০৭ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল পাকিস্তান সফর করেছিল। ১৫ বছর পর আবার সেখানে খেলতে যাচ্ছে যুবারা। এবারের সফরে ৫টি ওয়ানডে ও একটি চারদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সফরের সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী বাংলাদেশ ১ নভেম্বর পাকিস্তানের মাটিতে পা রাখবে। সফরের ৬টি ম্যাচই অনুষ্ঠিত হবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে।

৪ নভেম্বর চার দিনের ম্যাচ দিয়ে শুরু সফরের আনুষ্ঠানিকতা। তার পর ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে ৪৫ ওভারের ওয়ানডে ম্যাচ। 

সর্বশেষ সফরে ৪ দিনের ম্যাচটি ড্র হয়েছিল। তবে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজটি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল জেতে ৩-২ ব্যবধানে। সেবার ওয়ানডে অনুষ্ঠিত হয়েছিল ৫০ ওভারের। এই বছর পাকিস্তান সফর করা প্রথম জুনিয়র টিমও বাংলাদেশ।  

সূচি:

১ নভেম্বর: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের আগমন

৪-৭ নভেম্বর: চার দিনের ম্যাচ

১০ নভেম্বর: প্রথম ওয়ানডে

১২ নভেম্বর: দ্বিতীয় ওয়ানডে

১৪ নভেম্বর: তৃতীয় ওয়ানডে

১৬ নভেম্বর: চতুর্থ ওয়ানডে

১৮ নভেম্বর: পঞ্চম ওয়ানডে

১৯ নভেম্বর: বাংলাদেশ পাকিস্তান ছেড়ে যাবে

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম