টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:১৯আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৫৫

আগামী ৮ মার্চ থেকে ভারতের মাঠিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৬ষ্ঠ আসর। টি-টোয়েন্টি বিশ্বকাপে নারী ক্রিকেটাররাও অংশ নেওয়ার সুযোগ পান। এবারই প্রথম বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব পার হয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। ২০১৪ সালের বিশ্বকাপে স্বাগতিক হিসেবে অংশ নিয়েছিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা
২০১৬ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তি দল ঘোষণা করে তারা। ১৫ জনের পাশাপাশি ৫ জনকে নিয়ে অপেক্ষমান তালিকাও প্রকাশ করা হয়। 

বিশ্বকাপে বাংলাদেশ ‘বি’ গ্রুপে খেলবে। সেখানে তাদের প্রতিপক্ষ ভারত, ইংল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। ১৫ মার্চ নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশের নারী ক্রিকেট দল। এরপর ১৭ মার্চ ইংল্যান্ড, ২০ মার্চ ওয়েস্ট ইন্ডিজ এবং ২৪ মার্চ পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। 

বাংলাদেশ নারী দল : জাহানারা আলম, আয়েশা রহমান, সালমা খাতুন, ফারজানা হক, রুমানা আহমেদ, লতা মন্ডল, পান্না ঘোষ, ফাহিমা খাতুন, রিতু মনি, শারমিন আক্তার সুপ্তা, নিগার সুলতানা, খাদিজা-তুল-কোবরা, শায়লা শারমিন, নাহিদা আক্তার ও সানজিদা ইসলাম। 

অপেক্ষমান তালিকা:  রুবাইয়া হায়দার, শামীমা সুলতানা, সুরাইয়া আজমিন সন্ধ্যা, নুসহাত তাসনিয়া টুম্পা ও তাজিয়া আক্তার।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম