বিশ্বকাপ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিদায়

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০২২, ১৪:০৬আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১৪:৩৯

দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। সেই দলটিই কিনা এবারের আসরের প্রথম রাউন্ড থেকে বিদায় নিলো! আয়ারল্যান্ডের কাছে হেরে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ক্যারিবিয়ানরা। বিপরীতে তাদের হারিয়ে সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে আইরিশরা।

আজ (শুক্রবার) হোবার্টের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছে আয়ারল্যান্ড। পেয়েছে ৯ উইকেটের বড় জয়। প্রথমে ব্যাট করা ক্যারিবিয়ানরা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে স্কোরে জমা করে ১৪৬ রান। এই লক্ষ্য ১৫ বল আগে মাত্র ১ উইকেট হারিয়ে টপকে যায় আইরিশরা।

ব্যাটিংয়েই সর্বনাশটা হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। শুরুতেই কাইল মায়ার্সের (১) বিদায়ের পর সেভাবে রান ওঠেনি। এভিন লুইস (১৩) কিংবা জনসন চার্লস (২৪) সুবিধা করতে পারেননি। ব্যর্থতার বৃত্ত ভেঙে বের হতে পারেননি অধিনায়ক নিকোলাস পুরানও (১৩)। তাদের ব্যর্থতার মাঝে আলো ছড়িয়েছেন কেবল ব্রেন্ডন কিং। তার অপরাজিত ৬২ রানেরই দেড়শ ছুঁইছুঁই স্কোর গড়তে পারে ওয়েস্ট ইন্ডিজ। এই ব্যাটার ৪৮ বলের ইনিংসটি সাজান ৬ বাউন্ডারি ও ১ ছক্কায়।

আয়ারল্যান্ডের সবচেয়ে সফল বোলার গ্যারেথ ডেলানি। এই স্পিনার ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে নেন ৩ উইকেট। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনিই।

১৪৭ রানের লক্ষ্যে খেলতে নেমে পল স্টার্লিং ও অ্যান্ডি বালবার্নির ঝড়ে জয় সময়ের অপেক্ষা হয়ে দাঁড়ায় আয়ারল্যান্ডের। তারা উদ্বোধনী জুটিতেই যোগ করেন ৭৩ রান। অধিনায়ক বালবার্নি ২৩ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৩৭ রান করে আউট হলেও স্টার্লিং খেলা শেষ করে মাঠ ছেড়েছেন। তিনি ৪৮ বলে ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ৬৬ রানে। তার সঙ্গে ঝড় তুলেছিলেন লকান টাকার। তিনে নেমে তিনি ৩৫ বলে ২ চার ও সমান ছক্কায় খেলেন হার না মানা ৪৫ রানের ইনিংস।

আইরিশদের হারানো একমাত্র উইকেটটি আকিল হোসেনের।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম