১৩ বছর পর দ্বিতীয় পর্বে, আয়ারল্যান্ড দলে খুশির জোয়ার  

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০২২, ১৮:১৩আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১৮:২০

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপটা অঘটনের। শ্রীলঙ্কাকে হারিয়ে শুরুর দিকে সেটিই প্রমাণ করেছে নামিবিয়া। শেষ পর্যন্ত লঙ্কান দল ঘুরে দাঁড়াতে পারে যদিও। নিশ্চিত করেছে সুপার টুয়েলভ। কিন্তু আরেক গ্রুপের স্পষ্ট ফেভারিট ওয়েস্ট ইন্ডিজ তা পারলো কই? বরং দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় দিয়ে দ্বিতীয় পর্বে খেলা নিশ্চিত করেছে আয়ারল্যান্ড। তাও আবার ১৩ বছর পর!

অবিশ্বাস্য এই জয়ের পর খুশির জোয়ার বইছে আইরিশ দলের ড্রেসিং রুমে। পুরো দলের আবহটা যে এখন আবেগঘন, তা বোঝা গেছে আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নির কথায়। বিবিসিকে বলেছেন, ‘আমাদের কাছে এখন এটাই সব কিছু। গত বছর এই পর্যায়ে বিদায় নিতে হওয়ায় চরমভাবে হতাশ হতে হয়েছিল।’

১৩ বছর পর প্রথম পর্বের বৈতরণী পার করা আয়ারল্যান্ড সর্বশেষ দ্বিতীয় পর্বে খেলেছে ২০০৯ সালে। তখন দ্বিতীয়বারের মতো এমন অসাধ্য সাধন করেছিল। ওই সময় স্কোয়াডে ছিলেন স্টার্লিংও। আজ দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে ব্যাট হাতে অবদান ছিল তারই। ৪৮ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।

বালবার্নি জানালেন, গতবার লক্ষ্য অর্জন না হওয়ায় অনেক কিছু ভাবতে হয়েছে তাদের। এমনকি পরিবর্তন আনতে হয়েছে অনেক কিছুর, ‘গতবারের ব্যর্থতা থেকে কিছু জিনিষ অর্জনের জন্য দলীয়ভাবে লক্ষ্য স্থির করেছিলাম। প্রথম ম্যাচ হেরেছি যদিও। কিন্তু পরে ঘুরে দাঁড়ানো এবং বাঁচা মরার ম্যাচে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারানো; এর চেয়ে আমার গর্ব করার মতো কিছু হতে পারে না।’   

তিনি আরও যোগ করে বলেছেন, ‘বলতে পারেন আপাতত শেষটা আবেগঘন। আমরা ভীষণ আনন্দিত।’   

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম