সাকিবকে ছাড়িয়ে সাউদি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২২, ২০:০৭আপডেট : ২২ অক্টোবর ২০২২, ২০:৩৪

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শীর্ষ উইকেট শিকারির তালিকায় সবার উপরে ছিলেন সাকিব আল হাসান। আজ (শনিবার) অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ উইকেট নিয়ে সাকিবকে ছাড়িয়ে গেছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। তার ভয়ঙ্কর গতি-সুইংয়ের কাছেই সুপার টুয়েলেভের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ব্যাটাররা উড়ে যায়।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডের ম্যাচে ১২৫তম টি-টোয়েন্টি উইকেট নিয়ে শীর্ষ উইকেট সংগ্রাহক এখন সাউদি। এদিন ২.১ ওভার বোলিং করে মাত্র ৬ রান খরচায় ৩ উইকেট নেন কিউই এই পেসার। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে শীর্ষে থাকা সাকিবকে ছুঁয়ে ফেলেন এই গতি তারকা।

সাকিব ১২২ উইকেট নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে নেমেছিলেন। তিনি ত্রিদেশীয় সিরিজে কোনও উইকেট  না পেলেও সাউদি পান ৮ উইকেট। তাতে ১২২ উইকেট হয় কিউই পেসারের। আর আজ সিডনিতে মাঠে নেমে সংখ্যাটাকে নিয়ে গেছেন ১২৫-এ।

৩৩ বছর বয়সী সাউদি ১০১ ম্যাচ খেলে ১২৫ উইকেট সংগ্রহ করেছেন। ১০৪ ম্যাচে সাকিবের উইকেট সংখ্যা ১২২।  তিন নম্বরে আফগান লেগ স্পিনার রশিদ খান। ৭২ ম্যাচে তার উইকেট সংখ্যা ১১৮টি।

চলমান বিশ্বকাপে শীর্ষে থাকা দুই বোলার সাউদি ও সাকিবের লড়াইটা জমজমাটই হবে। আগামী সোমবার নেদারল্যান্ডের বিপক্ষে বাঁহাতি স্পিনার সাকিব হয়তো ছাড়িয়ে যাবেন সাউদিকে!

 /আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম