সেঞ্চুরির পর রোসোর বিদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২২, ১০:৪৩আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১৩:১৬

দেখার মতো এক ইনিংস খেললেন রাইলি রোসো। বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে একের পর এক বল সীমানা ছাড়া করলেন তিনি। দাপুটে ব্যাটিংয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম সেঞ্চুরিও তুলে নেন বাঁহাতি ব্যাটার। এটি আবার তার টানা দ্বিতীয় টি-টোয়েন্টি শতক।

আজ (বৃহ্স্পতিবার) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। টস জিতে ব্যাটিংয়ে নামা প্রোটিয়াদের সংগ্রহ ১৯ ওভারে ৪ উইকেটে ১৯৩ রান।

শুরু থেকেই তাসকিন-মিরাজদের শাসন করছেন রোসো। চার-ছক্কার ফুলঝুড়িতে করেছেন উপভোগ্য ব্যাটিং। ৫২ বলে পূরণ করেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। তিন অঙ্কের ঘরে পৌঁছাতে হাঁকিয়েছেন ৭ চারের সঙ্গে ৭ ছক্কা। যদিও ৮৮ রানেই বিদায় নিতে পারতেন এই ব্যাটার। কিন্তু তাসকিনের বলে ক্যাচটা হাতে জমাতে পারেননি হাসান মাহমুদ।

অবশেষে তাকে ফেরান সাকিব আল হাসান। লিটন দাসের হাতে ধরা পড়ার আগে ৫৬ বলে খেলেন ১০৯ রানের ইনিংস। যাতে ছিল ৭ চারের সঙ্গে ৮ ছক্কার মার।

অবশেষে জুটি ভাঙলেন আফিফ

অবশেষে উইকেট পেলো বাংলাদেশ। প্রথম ওভারের পর দ্বিতীয় সাফল্য পেতে অপেক্ষায় থাকতে হলো ১৫তম ওভার পর্যন্ত। আফিফ হোসেন ভেঙেছেন রাইলি রোসো-কুইন্টন ডি ককের জুটি। এই স্পিনারের বলে আউট হয়েছেন ডি কক। তবে তার আগে গড়ে গেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড জুটি।

প্রথম ওভারেই তাসকিনের উইকেট

দুর্দান্ত তাসকিন আহমেদ। আবারও প্রথম ওভারে উইকেট উদযাপন করলেন তিনি। নেদারল্যান্ডস ম্যাচের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও শুরুতে সাফল্য এনে দিলেন এই পেসার। তার বলে আউট হয়ে গেছেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা।

আজ (বৃহ্স্পতিবার) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। টস জিতে ব্যাটিংয়ে নামা প্রোটিয়াদের সংগ্রহ ৫ ওভারে ১ উইকেটে ৫৮ রান।

নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। ওই ম্যাচে প্রথম ওভারে জোড়া আঘাত হেনেছিলেন তাসকিন। আজও তার বারুদে বোলিংয়ে উইকেট পেতে অপেক্ষায় থাকতে হয়নি বাংলাদেশকে। বাভুমাকে ফিরিয়ে এনে দেন উইকেট। তার অফ স্টাম্পের বেশ বাইরের বল খেলতে গিয়ে প্রোটিয়া অধিনায়ক ধরা পড়েন উইকেটকিপার নুরুল হাসান সোহানের গ্লাভসে। ফেরার আগে বাভুমা ৬ বলে করেন ২ রান। 

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ। সিডনি ক্রিকেট স্টেডিয়ামে সুপার টুয়েলভের এই ম্যাচে টস হেরে শুরুতে ফিল্ডিংয়ে বাংলাদেশ।

নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে লাল-সবুজ জার্সিধারীরা। সেই ধারা সচল রাখার লক্ষ্যে প্রোটিয়াদের মুখোমুখি সাকিব আল হাসানরা। সিডনির এই ম্যাচে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন। একজন বোলার বেশি নেওয়ার কারণে কপাল পুড়েছে ইয়াসির আলীর। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

দক্ষিণ আফ্রিকার একাদশেও একটি পরিবর্তন। পেসার লুঙ্গি এনগিদির জায়গায় সুযোগ হয়েছে বাঁহাতি রিস্ট স্পিনার তাবরেজ শামসির।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ: তেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রাইলি রোসো, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ওয়েইন পারনেল, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নর্কিয়া, তাবরেজ শামসি।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম