কেঁদে ভাইরাল পাকিস্তানের শাদাব খান (ভিডিও)

স্পোর্টস ডেস্ক 
২৮ অক্টোবর ২০২২, ১৭:৪১আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১৭:৪১

শাদাব খানের এমন আবেগ আগেও দেখা গেছে। পাকিস্তানের পরাজয়ে নিজেকে দোষী মনে করে আবেগ লুকাতে পারেননি। ক্ষমা চেয়েছেন সোশ্যাল মিডিয়ায়। গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের কাছে ১ রানে হারের পর সেই শাদাব খানকে দেখা গেলো অঝোরে কাঁদতে।

পাকিস্তানি তারকার কান্নার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায়, ড্রেসিং রুম ও মাঠের মাঝে থাকা টানেলে উপুর হয়ে কাঁদছেন শাদাব। অবশ্য এই লেগস্পিনিং অলরাউন্ডারের একটু বেশি কষ্ট হওয়া স্বাভাবিক। দলের বিপর্যস্ত অবস্থায় তিনি ও শান মাসুদ মিলে ৫২ রানের জুটিতে দলকে ভরসা দিচ্ছিলেন। সেই জুটি ভাঙে শাদাব খানের বিদায়েই!

ভিডিও ভাইরাল হলে কেউ কেউ শাদাবের সমালোচনা করলেও সমব্যথী হতে দেখা গেছে অনেক পাক ভক্তকে। এক ভক্ত টুইটারে শাদাবের কান্নার ভিডিওটি পোস্ট করে লিখেছেন, ‘শাদাব খান দুশ্চিন্তার কিছু নেই। জয়-পরাজয় ম্যাচেরই একটা অংশ।’

পাকিস্তানের অবিশ্বাস্য পরাজয়ে ম্যাচের সময়ই দেখা গেছে, অধিনায়ক বাবর আজম থেকে শুরু করে কোচ সাকলায়েন মুশতাক বিষয়টি হজম করতে পারেননি। বাবর তো বার বার মুখ লুকাচ্ছিলেন।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম