তামিলনাড়ুর বিপক্ষে বাংলাদেশ একাদশের ইনিংস ব্যবধানে জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২২, ১৯:০২আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ২২:০৩

আগের দিনই জুয়ের সুবাস পাচ্ছিল বাংলাদেশ একাদশ। সফরের প্রথম চারদিনের ম্যাচের তৃতীয় দিন ফলোঅনে ব্যাট করছিল তামিলনাড়ু একাদশ। শেষ দিন তাদের এক ইনিংস ও ৪ রানে হারিয়েছে বাংলাদেশ দল। জয় পেতে বল হাতে অবদান ছিল তাইজুল ইসলামের। গতকাল ৩ উইকেট নেওয়া এই বামহাতি স্পিনার এদিন পাঁচ উইকেট নিয়ে থেমেছেন। 

এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে ৬ উইকেটে ১৩৩ রান নিয়ে শেষ দিনে মাঠে নামে তামিলনাড়ু। গতকাল ৪১ রনে অপরাজিত থাকা আদিত্য গনেশ শুরুতেই সাজঘরে ফিরে বাংলাদেশের জয়ের পথ সুগম করেছেন। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ২৫২ রানে গুটিয়ে যায় তামিলনাড়ু। 

তাইজুল ৯৬ রানে পাঁচ নেওয়ার গৌরব অর্জন করেছেন। ইনিংসে সর্বোচ্চ ৫৭ রান করা অশ্বিনের উইকেটও নিয়েছেন তিনি। তাছাড়া ভিগনেশকেও সাজঘরে পাঠিয়েছেন।  পেসার খালেদ আহমেদ ও রাজা দুটি করে উইকেট নিয়েছেন।    

বাংলাদেশ একাদশ ৯ উইকেটে ৩৪৯ রানের সংগ্রহ পায় প্রথম ইনিংসে। মোহাম্মদ মিঠুন অপরাজিত ১৫৬ রানের ইনিংস খেলেছেন। ওপেনার সাদমান ইসলামও খেলেছেন ৮৯ রানের ইনিংস।

বল হাতে তার পর আগুন ঝরিয়েছেন তরুণ পেসার রেজাউর রহমান রাজা। ২৩ রানে ৫ উইকেট নিয়েছেন। ঘূর্ণিতে ৪০ রানে ৪ উইকেট নেন তাইজুল ইসলামও। তাতে প্রথম ইনিংসে ৯৩ রানেই অলআউট হয়েছে স্বাগতিক দল। ২৫৬ রানে এগিয়ে থাকায় পরে তাদের আবার ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। 

দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচটি হবে ১ নভেম্বর। একই ভেন্যুতে প্রতিপক্ষ তামিলনাড়ু। 

/এফআআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ