শান্তর ব্যাটেই প্রথম হাফসেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২২, ১০:২১আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১০:২৮

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে সমালোচিত খেলোয়াড় সম্ভবত নাজমুল হোসেন শান্ত। প্রতিভাবান ক্রিকেটার হিসেবে বারবার তার নাম উচ্চারিত হলেও মাঠের পারফরম্যান্সের সেটির দেখা পাওয়া যায় সামান্যই। তবে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের সামর্থ্যের প্রমাণ ঠিকই দিলেন বাঁহাতি ব্যাটার। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম হাফসেঞ্চুরি এলো তো শান্তর ব্যাট থেকেই।

আজ (রবিবার) ব্রিসবেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে। টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের স্কোর ১৭ ওভারে ৪ উইকেটে ১২৬ রান।

চাপের মুহূর্তে অসাধারণ এক ইনিংস খেলেছেন শান্ত। সৌম্য সরকার-লিটন দাস দ্রুত আউট হওয়ার পর ধরেন দলের হাল। টি-টোয়েন্টির সেরা ইনিংস তো বটেই, প্রথম হাফসেঞ্চুরিও তার এটিই। আগের সর্বোচ্চ ছিল ৪০। আর এই ম্যাচে খেলেছেন ৭১ রানের ঝলমলে ইনিংস। সিকান্দার রাজার বলে ক্রেগ আরভিনের হাতে ধরা পড়ার আগে ৫৫ বলের ইনিংসটি সাজান ৭ বাউন্ডারি ও ১ ছক্কায়।

ফিরে গেলেন সাকিব

দ্রুত ২ উইকেট পড়ে যাওয়ায় অধিনায়ক সাকিব আল হাসানের ওপর পড়ে বাড়তি দায়িত্ব। সেটা বেশ ভালোভাবেই সামলেছেন বাঁহাতি ব্যাটার। সিঙ্গেলসে জোর দিয়ে পরিস্থিতির দাবি মিটিয়েছেন। তার সেই লড়াকু ইনিংসের ইতি ঘটেছে শন উলিয়ামসের বলে।

৩২ রানে ২ উইকেট পড়ে বাংলাদেশের। ওই জায়গা থেকে ওপেনার নাজমুল হোসেন শান্তর সঙ্গে জুটি গড়ে চাপ কাটিয়েছেন সাকিব। তৃতীয় উইকেটে গড়েন ৫৪ রানের জুটি। বাংলাদেশ অধিনায়কের লড়াকু ইনিংস শেষ হয়েছে উইলিয়ামসের বলে। এই স্পিনারের বলে ডিপ উইকেটে উড়িয়ে মারতে চেয়েছিলেন সাকিব। কিন্তু বল তার ব্যাটের ওপরের দিকে লেগে উঠে গেলে স্কয়ার লেগে ব্লেসিং মুজারাবানির দুর্দান্ত ক্যাচে বিদায় নিতে হয়। ফেরার আগে ২০ বলে মাত্র ১ বাউন্ডারিতে করেন ২৩ রান।

লিটনের বিদায়

বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেছিলেন লিটন দাস। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক এই ব্যাটার দিয়েছিলেন দারুণ ইনিংসের ইঙ্গিত। যদিও বেশিদূর যেতে পারেননি লিটন।

টি-টোয়েন্টিতে তিন নম্বরে ব্যাট করছেন লিটন। জিম্বাবুয়ের বিপক্ষেও একই পজিশনে নেমেছিলেন। সৌম্য সরকার দ্রুত আউট হওয়ায় তাকে ক্রিজে আসতে হয় আগেভাগেই। ভালো শুরুও পেয়েছিলেন, কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি। ব্লেসিং মুজারাবানির দ্বিতীয় শিকার হয়ে ফিরেছেন প্যাভিলিয়নে। শর্ট থার্ডম্যানে টেন্ডাই চাতারার হাতে ধরা পড়ার আগে লিটন ১২ বলে ৩ বাউন্ডারিতে করেন ১৪ রান।

সৌম্য টিকলেন মাত্র ২ বল

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বেশি কিছু করতে না পারলেও ফ্লিকে সৌম্য সরকারের দুটি ছক্কা ছিল দেখার মতো। তবে জিম্বাবুয়ের বিপক্ষে কিছুই করতে পারেননি বাঁহাতি ব্যাটার। টিকে ছিলেন মাত্র ২ বল!

রানের খাতা খুলতে পারেননি সৌম্য। ব্লেসিং মুজারাবানির একটু বাউন্স পাওয়া ডেলিভারিতে খেই হারিয়েছেন। বল তার ব্যাটে ছোঁয়া দিয়ে জমা পড়ে উইকেটকিপার রেগিস চাকাভার গ্লাভসে।

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতেছে বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

আজ (রবিবার) ব্রিসবেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে। এই ম্যাচে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বাদ পড়েছেন। তার জায়গায় একাদশে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলী।

জিম্বাবুয়ের একাদশেও পরিবর্তন আছে একটি। পেসার লুক জঙ্গোয়ের জায়গায় সুযোগ পেয়েছেন আরেক পেসার টেন্ডাই চাতারা।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: ওয়েসলি মাধেভেরে, ক্রেগ আরভিন (অধিনায়ক), মিল্টন শুম্বা, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, রেগিস চাকাভা (উইকেটকিপার), রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, ব্র্যাড এভান্স, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম