‘পজিশনিং নিয়ে সোহানকে সতর্ক করেছিলাম’

স্পোর্টস ডেস্ক
৩০ অক্টোবর ২০২২, ১৯:২৬আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ২০:৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ মুহূর্তে নাটকীয়তার জন্ম হতো না। যদি নুরুল হাসান সোহান কিপিংয়ের বৈধ বিষয়গুলো ঠিকমতো অনুসরণ করতেন। নিয়ম ভেঙে একটু এগিয়ে স্টাম্প ভাঙতে গিয়েই তো ঘটে বিপত্তি। নো বল হওয়ায় জয়ের একটা সম্ভাবনার সুযোগও পেয়ে যায় জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত বাংলাদেশের ৩ রানে জয়ের পর অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, ওই বলের পূর্বেই সোহানকে পজিশনিং নিয়ে তিনি সতর্ক করেছিলেন।

ঘটনাটা ঘটেছে শেষ ওভারে এনগারাভার আউটের পর। তখন এক বলে জিম্বাবুয়ের প্রয়োজন ৫ রান। মোসাদ্দেকের ঘূর্ণি বলে ব্যাট ঘুরিয়েছিলেন ব্লেসিং মুজারাবানি। ডেলিভারিটি ব্যাটে না লাগায় সুযোগ পেয়ে স্টাম্পড করেন সোহান। কিন্তু তিনি বল ধরেন স্টাম্পের একটু সামনে থেকে। নিয়ম অনুযায়ী তাই নো বল ডাকতে হয়েছে টিভি আম্পায়ারকে। সাকিব তখনকার অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেছেন, ‘শেষ বলের আগে (পঞ্চম বলে) দেখেছি সোহান বল নেওয়ার সময় স্টাম্পের খুব কাছে ছিল। আমি তখন তাকে সতর্ক করেছিলাম। তবু ব্যাপারটা শেষ পর্যন্ত ঘটেছে।’

পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে আগে-ভাগে পেসারদের ব্যবহারের ব্যাখ্যাও দেন সাকিব। দুই মূল পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানদের ১৭ ওভারের মাঝে ব্যবহার করেছেন, ‘হ্যাঁ, বিষয়টা ভেবে চিন্তে করা হয়েছে। আমরা জানতাম ওদের ব্যাটার সাতজন। তাই ওই সময় আমাদের উইকেট নেওয়া প্রয়োজন ছিল। আর পেসাররা দারুণ বোলিংও করছিল। তাই তাদের সেভাবে ব্যবহার করেছি।’ তার পর সাকিব নিজেই বলেছেন, ম্যাচটার টার্নিং পয়েন্ট ছিল তার থ্রোতে শন উইলিয়ামসের রানআউট। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের