হোটেল রুমের ভিডিও ধারণ করায় ক্ষুব্ধ কোহলি

স্পোর্টস ডেস্ক
৩১ অক্টোবর ২০২২, ১৬:৪২আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ১৬:৪২

টি-টোয়েন্টি বিশ্বকাপটা হচ্ছে অস্ট্রেলিয়ায়। স্বাভাবিকভাবেই বৈশ্বিক টুর্নামেন্টে টিম হোটেলে ক্রিকেটারদের ব্যক্তিগত গোপনীয়তা অক্ষুণ্ন থাকার কথা। কিন্তু ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। পার্থে যে হোটেল রুমে তিনি অবস্থান করছেন। সেই রুমের ধারণকৃত একটি ভিডিও প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভারতের সাবেক অধিনায়ক ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনে বেজায় চটেছেন। সোমবার নিজের ইন্সটাগ্রামে সেই ভিডিওটি কোহলি প্রকাশ করেছেন। যেটি মূলত আগেই আপলোড করা হয়েছে টিকটকের এক অজ্ঞাত ইউজার অ্যাকাউন্টে। ভিডিওতে দেখা যায়, চলমান অবস্থায় সেই হোটেল রুমের পুরো চিত্র। ক্যাপশনে লেখা ছিল ‘কিং কোহলির হোটেল রুম।’  

এই ঘটনায় রীতিমত ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি। কোহলি লিখেছেন, ‘আমি বুঝি যে ভক্তরা তাদের প্রিয় খেলোড়কে দেখে ভীষণ আনন্দিত ও রোমাঞ্চ অনুভব করবে। পাশাপাশি তাদের সঙ্গে দেখা করার জন্যও অধীর হয়ে থাকে; যার প্রশংসা সব সময়ই করি। কিন্তু এখানে যে ভিডিওটি দেখা যাচ্ছে, সেটা ভীষণ ভয়ানক। এটা আমার গোপনীয়তা নিয়ে ভীষণ উদ্বিগ্ন করে তুলেছে।’

তিনি আরও বলেছেন, ‘যদি নিজের হোটেলেই গোপনীয়তা না থাকে তাহলে কোথায় আমার ব্যক্তিগত জায়গা প্রত্যাশা করতে পারি? আমি এরকম অন্ধভক্তি ও গোপনীয়তায় হানা দেওয়া মোটেও ভালোভাবে নেইনি। দয়া করে লোকজনের গোপনীতার প্রতি শ্রদ্ধা রাখুন এবং বিনোদনের জন্য তাদের পণ্য মনে করবেন না।’  

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের