টি-টোয়েন্টির দ্রুততম দেড়শোর রেকর্ড ‘বেবি এবি’র

স্পোর্টস ডেস্ক
০১ নভেম্বর ২০২২, ১১:০৪আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১১:১৬

গত যুব বিশ্বকাপেই দেখা গেছে ‘বেবি এবি’ তথা ডেওয়াল্ড ব্রেভিসের ঝলক। ব্যাটিংয়ের ধরণ দেখে পার্থক্য করার উপায় নেই ক্রিজে আসলেই এবি ডি ভিলিয়ার্স নাকি ব্রেভিস ঝড় তুলছেন। সেই বেবি এবি এবার প্রোটিয়াদের হয়ে ওলট পালট করলেন রেকর্ড বুক।

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৫৭ বলে ১৬২ রানের বিস্ফোরক ইনিংস উপহার দিয়েছেন তিনি। গতকাল নাইটসের বিপক্ষে টাইটান্সের হয়ে করা তার ইনিংসে ছিল ১৩টি চার ও ১৩টি ছয়ের মার। যা সংক্ষিপ্ততম ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তার সঙ্গে যৌথভাবে আছেন জিম্বাবুয়ের হ্যামিলটন মাসাকাদজা ও আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই।

তাছাড়া বলের হিসেবে দ্রুততম দেড়শো ছোঁয়ার রেকর্ডটিও এখন ব্রেভিসের। ৫২ বলে প্রোটিয়া তরুণ ১৫০ রান করেছেন। এতদিন দ্রুততম দেড়শো রানের ইনিংসটি ছিল গেইলের। ২০১৩ সালে আইপিএলে ১৭৫* রান করার পথে ৫৩ বলে দেড়শো স্পর্শ করেছেন ক্যারিবীয় ব্যাটিং দানব।

ব্রেভিসের বয়স এখন ১৯ বছর ১৮৫ দিন। বয়সের এই হিসেবটি এই জন্যই দেওয়া হচ্ছে দক্ষিণ আফ্রিকার সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি সেঞ্চুরির কীর্তিটিও এখন তার। এতদিন এই কীর্তিটি ছিল কুইন্টন ডি ককের। তিনি ২০ বছর ৬২ দিন বয়সে ২০১৩ সালে কেপ কোবরাসের বিপক্ষে ১২৬* রান করেছিলেন। সার্বিক রেকর্ডে ছেলেদের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের তালিকায় ব্রেভিস ষষ্ঠস্থানে আছেন।

শুরু থেকে তাণ্ডব চালানো ব্রেভিস ৩৫ বলে সেঞ্চুরি করেছেন। যা টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরির তালিকায় পঞ্চম।    

ওই ম্যাচে ব্রেভিসের দল টস হেরে ব্যাট করেছে। তার তাণ্ডবে ৩ উইকেটে ২৭১ রান তুলে টাইটান্স। জবাবে নাইটসও থেমে থাকেনি। ৯ উইকেটে ২৩০ রান করেছে। দুই দল মিলিয়ে সর্বোচ্চ ৫০১ রানের ঘটনা টি-টোয়েন্টিতে এটাই প্রথম।

/এফআইআর/  
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম