ছোট ভুলের বড় খেসারত

রবিউল ইসলাম
১১ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:০৮আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৩২

স্প্রিঙ্গার যখন সাইফ উদ্দিনকে অফসাইডের ওপর দিয়ে চার মারলেন শোকে স্তব্ধ পুরো গ্যালারি। মাঠেই বসে পড়লেন সাঈদ সরকার। অঝরো কাঁদলেন তিনি। অথচ এই স্প্রিঙ্গার ব্যক্তিগত ১৫ রানে সাইফ উদ্দিনকে রিটার্ন ক্যাচ দিয়েছিলেন। কঠিন ওই ক্যাচটি তালুবন্দী করতে ব্যর্থ হন তরুণ অলরাউন্ডার। শেষমেষ তার অপরাজিত ৬২ রানেই শোকে বিহ্বল গোটা বাংলাদেশ।  ছোট ভুলের বড় খেসারত
পুরো ম্যাচে খণ্ড খণ্ড ভুলে স্বপ্নের ফাইনালে যেতে ব্যর্থ হয় লাল-সবুজরা। পুরস্কার বিতরণী মঞ্চ ছেড়ে যখন পুরো দল ড্রেসিংরুমের দিকে তখনও অবশ্য প্রায় পাঁচম সমর্থক বাংলাদেশ-বাংলাদেশ বলে স্লোগান দিয়ে যাচ্ছিলেন। বাংলাদেশের তরুণরা বিশ্বজয় করতে না পারলেও, কম কিছুও করেননি। যে কোনও পর্যায়ের বৈশ্বিক ক্রিকেটে বাংলাদেশের সেরা সাফল্য যে এটিই। তাইতো মিরাজদের অভিবাদন জানাতে এতটুকু ভুল করেননি গ্যালারি না ছেড়ে যাওয়া দর্শকরা। 

তিন বিভাগের মধ্যে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী জায়গা তাদের ফিল্ডিং বিভাগ। সেখানেও ছিলো না কোনও নজরকাড়া নৈপূণ্য! এতো বড় ম্যাচের চাপ নিতে পারেনি যুব ক্রিকেটাররা। মিরাজ নিজেও এটা স্বীকার করেছেন অকপটে। ম্যাচ শেষে বলেন, ‘আমরা এখনও অনেক ছোট। সবকিছু শিখে উঠতে পারিনি। আস্তে আস্তে শিখবো। সবাই হয়তো এতো দর্শকদের সামনে খেলার চাপ নিতে পারেনি। তারওপর ম্যাচটি সেমিফাইনাল ছিলো!’ 

১১ যোদ্ধা প্রস্তুত ছিলেন খুব ভালো ভাবেই। তবে যুদ্ধের সাজ-সজ্জাটা ঠিকভাবে করলেও তার ব্যবহারটা যথাযথভাবে হয়নি। তাইতো হৃদয়ভঙ্গের বেদনায় আহত হতে হয়েছে মিরাজ বাহিনীকে। হৃদয়ের এই রক্তক্ষণ বাংলাদেশকে স্বপ্নের ফাইনালে না উঠাতে পারার। বাংলাদেশের আক্রমণের মুল জায়গা স্পিন। কিন্তু সেই অস্ত্রই যেন বৃহস্পতিবার ভোতা হয়ে গেলো! তারপরও সেইসব অস্ত্র দিয়ে যেভাবে কাজ চালিয়ে দলের অধিনায়ক মিরাজ; তাতে করে প্রশংসা পাওয়ার যোগ্য তিনি।

পুরো ম্যাচে বিভিন্ন সময়ই বাংলাদেশের দিকে ম্যাচ হেলে পড়লেও পরিস্থিতি নিজের কব্জায় রাখতে পারেনি টাইগাররা। কেননা, লড়াই করার মতো স্কোরবোর্ডে পর্যাপ্ত রান নেই। ২২৭ রানের মামুলি টার্গেট নিয়ে ক্যারিবিয়ানদের ওপেনিং জুটি যেভাবে খেলেছে, ওখানেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ!

তারপরও বারবার খেলায় ফিরে এসেছে বাংলাদেশ। ফিরে এসেও ছিটকে পড়তে হয়েছে। শেষ রক্ষা হয়নি। পরবর্তী ম্যাচে স্বাগতিকরা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।

অথচ ম্যাচের চিত্রনাট্য ভিন্ন হতে পারতো। শাওন গাজী যদি বিধ্বংসী হয়ে উঠা গ্রিডন পপের ক্যাচটি না ফেলতেন। বদলে যেতে পারতো ম্যাচের চিত্রনাট্য। ওই সময় মাত্র ২৩ রানে ব্যাটিং করছিলেন পপ (৩৮)। সেই পপেই ইনিংসের কাছেই হেরেছে বাংলাদেশ। তিনি তার ইনিংসটি সাজিয়েছেন ২৫ বল খেলে। পপের সঙ্গে অধিনায়ক সিমরন হেটমার (৬০) ও স্প্রিরঙ্গার (৬২*) স্কোরেই স্বপ্নভঙ্গ হয় মিরাজদের।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম