স্পিনাররা প্রত্যাশা পূরণ করতে পারেনি: মিরাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০০আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০০

সেমিফাইনাল শুরু হওয়ার আগে স্পিন ভেলকিতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দেবে বাংলাদেশ। এমন নানা কথাই মিরপুরের আকাশে ঘুরপাক খাচ্ছিলো। মিরাজদের ভাবনাও তেমন ছিলো। কিন্তু শেষ পর্যন্ত স্পিন আক্রমণ ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের প্রতিহত করতে পারেনি। স্পিনাররা প্রত্যাশা পূরণ করতে পারেনি: মিরাজ
এদিন এক শাওন গাজীই দারুণ বল করেছেন। ৩ উইকেট নিয়েছেন তরুণ এই স্পিনার। তবে তাতেও দলকে প্রত্যাশিত জয় এতে দিতে পারেননি তিনি। বাংলাদেশকে হারিয়ে ৩ উইকেটে ম্যাচ জিতে নেয় উইন্ডিজ যুবারা। 

সংবাদ সম্মেলনে মিরাজ জানান, ‘আসলে স্পিনাররা কেউই ভালো বোলিং করিনি। স্পিনাররা যদি ভালো বোলিং করত তাহলে ওরা এই রানও করতে পারত না। সবচেয়ে বড় কথা শুরুতেই ওদের দুইজন ব্যাটসম্যান অ্যাটাকিং খেলছে ওটা কাজে দিয়েছে। ওটা ওদের চাপ কমিয়ে দিয়েছে।’ 

আগে ব্যাটিং নেওয়ার ব্যাখা দিতে গিয়ে অধিনায়ক মিরাজ বলেন, ‘উইকেট একটু স্লো। আগে ব্যাটিং করলে ভালো হবে ভাবছিলাম। আসলে সব সময় চাপে খেলা যায় না। সিদ্ধান্ত হয়েছিল আমরা যদি আগে ব্যাটিং করি ২৪০-২৫০ রান করি তাহলে আমাদের বিপক্ষে যে কোনও দলের পারা মুশকিল। ওরকম টার্গেটই পেয়েছি। আমরা ২২৭ রান টার্গেট দিয়েছি। আরও ২০টা রান করতে পারতাম। আমি আর সাইফউদ্দিন আউট হওয়াতে শেষ ৫ ওভারে কম রান হয়েছে। এ জায়গায় আমাদের সমস্যা হয়েছে।’

এই বিশ্বকাপে বাংলাদেশর প্রাপ্তি বলতে কী এমন প্রশ্নে তিনি বলেন, ‘টিমের প্রাপ্তি বলতে বাংলাদেশ এর আগে কখনও সেমিফাইনালে খেলতে পারেনি। আমাদের প্রাপ্তি আমরা সেমিফাইনাল খেলেছি। আর একটা জিনিস আমরা ফাইনাল খেলতে পারলে অবশ্যই ভালো হত, আমরাও মনে প্রাণে চাচ্ছিলাম ফাইনাল খেলতে কিন্তু পারিনি। ক্রিকেট খেলায় এমনই। একদল জিতবে, অন্যদল হারবে।’

এই টুর্নমেন্ট থেকে শেখার অনেক কিছুই পাচ্ছেন মিরাজ। তার মতে, এ টুর্নামেন্ট থেকে শেখার অনেক জায়গা আছে। কারণ এখন থেকেই বেশিরভাগ ক্রিকেটারর জাতীয় পর্যায়ে ও টপ লেভেলে খেলবে। এ জিনিসগুলো এখন থেকে শিখছি তা দুই-তিন বছর পর অনেক সাহায্য করবে।’

সতীর্থদের প্রশংসা করে মিরাজ বলেন এই দলে বেশ কয়েকজন আছে তারা জাতীয় দলে খেলার যোগ্যতা রাখে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের এ দলটির মধ্যে খুব ভালো ক্রিকেটার আছে যারা এক-দুই বছরের মধ্যে নিজেদেরকে অনেক উচুঁতে নিয়ে যাবে। তারা দেশের জন্যে ক্রিকেট খেলবে। জাতীয় দলে খেলবে। তবে জাতীয় দলে খেলার জন্যে অনেক পোক্ত হতে হবে। এখন জাতীয় দলে ঢোকার থেকে আরও এক বছর পর ঢুকলে সেটাই আমাদের জন্য ভালো হবে।’

৪৮তম ওভারে নাজমুল হোসেন শান্তর হাতে বল তুলে দেওয়ার ব্যাখা দিলেন মিরাজ। তিনি বলেন, ‘শান্তকে আনা হয়েছে ও ডট বল করতে পারে। জোরে বল করতে পারে। স্পিনাররা ভালো করতে পারেনি। যদি রান বেশি হতো তাহলে ভিন্ন চিন্তা করতে পারতাম। ওই সময়ে রানের থেকে উইকেট দরকার ছিল বেশি।’

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম