পাকিস্তানে জুনিয়র সাকিবের সেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২২, ১৯:০৩আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ১৯:০৫

পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে গত সপ্তাহে দেশ ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সফরে একটি চার দিনের ম্যাচ ছাড়াও দুটি করে ৪৫ ওভারের ম্যাচ এবং টি-টোয়েন্টি খেলা হবে। সোমবার চারদিনের ম্যাচটি নিষ্প্রাণ ড্রয়ে নিষ্পত্তি হয়েছে।

প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ভালো না হলেও দ্বিতীয় ইনিংসে শাহরিয়ার সাকিবের সেঞ্চুরি এবং জিসান ও জেমসের জোড়া হাফসেঞ্চুরিতে ম্যাচটি ড্র করেছে সফরকারীরা।

চতুর্থদিন সকালে ৪১১ রানের বিশাল লক্ষ্যের বিপরীতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। কিন্তু ৬ উইকেট হারিয়ে ৩৫৭ রান তুলতেই চতুর্থ দিন ফুরিয়ে গেছে। ফলে ম্যাচটি নিষ্প্রাণ ড্রয়ে শেষ হয়েছে। প্রথম ইনিংসে ৯ রানে আউট হওয়া শাহরিয়ার সাকিব এদিন সেঞ্চুরি পেয়েছেন। ২৯৫ বলে ২১ চারে জুনিয়র সাকিব নিজের ১৩৪ রানের ইনিংসটি খেলেছেন। এছাড়া জিসান আলমের ব্যাট থেকে আসে ৮১ এবং শিহাব জেমসের ব্যাট থেকে ৮৫ রানের ইনিংস।

টস জিতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপে পাকিস্তানের প্রথম ইনিংস ২২৪ রানে থেমে গেছে। সর্বোচ্চ ৪৩ রান আসে মোহাম্মদ জুলফিকালের ব্যাট থেকে।

রোহানাথ বর্ষণ সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া মারুফ মৃধা ও জিসান আলম নিয়েছেন দুটি করে উইকেট।

স্বাগতিকদের ২২৪ রানে আটকে দিলেও বাংলাদেশ দল লিড নিতে পারেনি। ১৬১ রানে অলআউট হয়েছে সফরকারীরা। দলের ওপেনার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেন। এছাড়া বর্ষণ অপরাজিত ২৩ রানের ইনিংস খেলেছেন।

পাকিস্তানের বোলারদের মধ্যে আব্দুল বাসিত সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া মোহাম্মদ ইবতিসাম, আফতাব ইব্রাহিম ও আলী আসফান্দ দুটি করে উইকেট নিয়েছেন।

৬৩ রানে এগিয়ে থেকে পাকিস্তানের যুবারা নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়ে। ওয়াজ রিয়াজ ও সাদ বেগের জোড়া সেঞ্চুরিতে ৭৯.১ ওভারে ৩৪৭ রানে অলআউট হয় তারা। ওয়াজ রিয়াজ ২৩০ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১১৭ রানের ইনিংস খেলেছেন। সাদ বেগ খেলেছেন ২০৯ বলে ১৮ চার ও ১ ছক্কায় ১১৭ রানের ইনিংস। হাসিব নিজামের ব্যাট থেকে এসেছে ৫৩ রান।

বাংলাদেশের বোলারদের মধ্যে শিহাব জেমস ২৪ রানে সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। এছাড়া মাহফুজুর রহমান ও রোহানাথ বর্ষণ দুটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম