’৯২ ফিরিয়ে আনতে চান বাবর

স্পোর্টস ডেস্ক
১২ নভেম্বর ২০২২, ১৬:৪০আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১৮:০০

১৯৯২ ওয়ানডে বিশ্বকাপে কোনও রকমে সেমিফাইনালে উঠে পাকিস্তান। এরপরই মেলবোর্ন ক্রিকেটে গ্রাউন্ডে ইংল্যান্ডকে হারিয়ে ইমরান খানের দল ট্রফি জেতে। ৩০ বছর পরও একই প্রেক্ষাপটের সামনে দাঁড়িয়ে বাবর আজমের দল। চলমান বিশ্বকাপে অন্য দলের জয়-পরাজয়ের হিসাবে সেমিফাইনালে উঠে পাকিস্তান। রবিবার এই মেলবোর্নেই ফাইনালে মাঠে নামবে পাকিস্তান, প্রতিপক্ষ ৩০ বছর আগের ইংল্যান্ড! ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক বাবর জানিয়ে গেছেন, ‘৯২ ফিরিয়ে আনতে বদ্ধপরিকর তারা।
 
১৯৯২ বিশ্বকাপের দুই বছর পর বাবরের জন্ম। পরবর্তীতে হয়তো ইমরান খান-ওয়াসিম আকরামদের এই কীর্তে টিভি কিংবা ইউটিউবে দেখেছেন। সেই বাবরের নেতৃত্বেই আরও একটি ইতিহাস রচনা করতে মাঠে নামবে পাকিস্তান। ম্যাচের আগে এমসিজির ইয়ারা পার্কে বসে বাবর বলেছেন, ‘হ্যাঁ, (১৯৯২ বিশ্বকাপের সঙ্গে) মিল তো আছেই। স্পষ্ট জানাতে চাই- আমরা ট্রফিটা জেতার চেষ্টা করবো।’

রবিবার বাংলাদেশ সময় দুপুর ২টায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে। শিরোপা জয়ের মিশনে নিজেদের উজাড় করে দিতে প্রস্তুত বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন বাবর, ‘মাঠে এই দলটার অধিনায়কত্ব করাও গর্বের, বিশেষ করে এমন একটা মাঠে। ইনশাআল্লাহ, আগামীকালের (রবিবার) ম্যাচে আমরা নিজেদের শতভাগ উজাড় করে দেবো।’

পাকিস্তানের ফাইনালের মঞ্চে যাওয়াটা মোটেও সহজ ছিল না। ভারত ও জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর কঠিন সমীকরণে পড়ে যায় পাকিস্তান। ফলে গ্রুপের শেষ তিন ম্যাচ জয়ের পাশাপাশি অন্য দলগুলোর জয়-পরাজয়েও চোখ রাখতে হয়েছে। গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নেদারল্যান্ডস হারালে পাকিস্তানের পথটা সহজ হয়ে যায়। নিজেদের শেষ ম্যাচে তারা বাংলাদেশকে হারিয়েসেমিফাইনাল নিশ্চিত করে।

প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে সহজেই হারিয়ে ১৯৯২ সালের ইতিহাস ফেরানোর অপেক্ষায় তারা। বাবরের ভাষায়, ‘দেখুন, প্রথম দুই ম্যাচ হারের মাশুল দিতে হয়েছিল। কিন্তু শেষ চার ম্যাচে দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটা এককথায় দুর্দান্ত। আমরা ভালো ক্রিকেট খেলেছি। ফাইনালেও এটা ধরে রাখার চেষ্টা করবো।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম