আইপিএলকে বিদায় বললেন পোলার্ড  

স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০২২, ১৬:৫১আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ১৬:৫১

ক্যারিবিয়ান হয়েও আইপিএলের অন্যতম কিংবদন্তি তিনি। ২০০৯ সাল থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। বলা হচ্ছে, ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার কিয়েরন পোলার্ডের কথা। নতুন মৌসুমের রিটেনশন শেষ হতে ডেডলাইন যখন সন্নিকটে, তার কয়েক ঘণ্টা আগেই বিদায় বলে দিয়েছেন আইপিএল ক্যারিয়ারকে।  

পোলার্ড বিবৃতিতে বলেছেন, ‘আরও কয়েক বছর খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করেই আইপিএল ক্যারিয়ারকে বিদায় জানানোর সিদ্ধান্তটা নিতে হলো। যদিও তা সহজ ছিল না।’

মুম্বাই ইন্ডিয়ান্স জানিয়েছে, পোলার্ড আইপিএলকে বিদায় বললেও এখন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সংযু্ক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগে একই মালিকানাধীন মুম্বাই এমিরেটসের হয়েও খেলা চালিয়ে যাবেন তিনি।

আইপিএলে মুম্বাইয়ের ৫ শিরোপা জেতা আসরেই খেলেছেন পোলার্ড। বিদায় বলার আগে ১৮৯ ম্যাচে ব্যাট হাতে তার সংগ্রহ ৩ হাজার ৪১২৮ রান। আর উইকেট নিয়েছেন ৬৯টি।

/এফআইআর/  
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম