অসিদের বিপক্ষে ম্যাককালামের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৩২আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৩৩

অনন্য কীর্তি গড়ার দিনে শূন্য রানেই বিদায় নিতে হয়েছে ম্যাককালামকে। শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বিশ্ব রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। অভিষেকের পর থেকে টানা ১০০ টেস্ট খেলার কীর্তি গড়েছেন কিউই ক্রিকেটার।
ওয়েলিংটনে অনন্য কীর্তি গড়ার দিনে শূন্য রানেই বিদায় নিতে হয়েছে ম্যাককালামকে। শুধু তাই নয় ঐতিহাসিক এই দিনে প্রথম ইনিংসে অসি বোলিংয়ে ১৮৩ রানেই গুটিয়ে গেছে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। সর্বোচ্চ ৪১ রান এসেছে অপরাজিত থাকা মার্ক ক্রেইগের ব্যাট থেকে। ৩৮ রান করেছেন কোরে অ্যান্ডারসন।
অসিদের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন জোশ হ্যাজলউড। এছাড়া তিনটি করে নিয়েছেন নাথান লায়ন ও পিটার সিডল।

জবাবে খেলতে নেমে দিন শেষে প্রথম ইনিংসে ৩ উইকেটে ১৪৭ রান তুলেছে অস্ট্রেলিয়া। ক্রিজে আছেন ওসমান খাজা ৫৭ ও অ্যাডাম ভজেস ৭। এছাড়া অধিনায়ক স্টিভেন স্মিথ ৭১ রানে আউট হয়েছেন।

উল্লেখ্য, ম্যাককালামের রেকর্ডটি অনন্য। কারণ তার মতো টানা ১০০ টেস্ট খেলার ঘটনা নেই কারও। ২০০৪ সালের ১০ মার্চ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যামিল্টনে টেস্ট অভিষেক হয় ম্যাককালামের। সেই দলের কেউই এখন নেই নিউজিল্যান্ড দলে।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম