মোস্তাফিজকে রেখে দিয়েছে দিল্লি

স্পোর্টস ডেস্ক
১৬ নভেম্বর ২০২২, ১০:৩০আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১০:৩০

ডেড লাইন শেষ হওয়ায় আইপিএলের রিটেইন বা ধরে রাখা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে দিল্লি ক্যাপিটালস। তালিকায় বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে রেখে দিয়েছে দিল্লি।

মোস্তাফিজকে এই বছরের ফেব্রুয়ারিতে হওয়া নিলামে ২ কোটি রুপি ভিত্তিমূল্যে দল ভেড়ায় তারা। সর্বশেষ মৌসুমে ৮ ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছিলেন। সেরা বোলিংও ছিল ১৮ রানের বিনিময়ে ৩ উইকেট।

গত মৌসুমের বেশির ভাগ প্রতিনিধিত্বশীল খেলোয়াড়দের রেখে দিয়েই এগিয়ে যাওয়ার পরিকল্পনা দিল্লির। যার নেতৃত্বে থাকছেন ঋষভ পান্ত। অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে ছেড়ে দিয়েছে যদিও। শার্দুলকে বিনিময় করা হয়েছে কলকাতা নাইট রাইডার্সে। ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকায় রয়েছেন নিউজিল্যান্ড উইকেটকিপার টিম সেইফার্ট, কেএস ভারত, মিডল অর্ডার ব্যাটার মানদীপ সিং ও অশ্বিন হাব্বার্। তাতে ২৩ ডিসেম্বর হতে যাওয়া নিলামে দিল্লি ১৯.৭৫ কোটি রুপি খরচ করার সুযোগ পাচ্ছে।      

রিটেইনড খেলোয়াড় যারা: ঋষভ পান্ত (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, রিপাল প্যাটেল, রোভম্যান পাওয়েল, সরফরাজ খান, যশ ঢুল, মিচেল মার্শ, ললিত যাদব, অক্ষর প্যাটেল, আইনরিখ নর্কিয়া, চেতন সাকারিয়া, কমলেশ নাগারকোটি, খলিল আহমেদ, লুঙ্গি এনগিদি, মোস্তাফিজুর রহমান, আমান খান, কুলদীপ যাদ, প্রবীণ দুবে ও ভিকি ওস্তাওয়াল।

/এফআইআর/  
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম