কিছুদিন আগে কেন্দ্রীয় চুক্তি নিয়ে ঝামেলায় পড়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের হুমকি দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি অধিনায়ক ড্যারেন স্যামি। সেই অবস্থান থেকে সরে এসে স্যামি জানালেন বিশ্বকাপে অংশ নিচ্ছে তার দল।
ক্যারিবীয় ক্রিকেট বোর্ডকে পাঠানো এক ইমেইলে বিষয়টি নিশ্চিত করেছেন টি-টোয়েন্টি অধিনায়ক স্যামি। তিনি লিখেছেন, ‘টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে বলতে চাই আমরা বিষয়টি নিষ্পত্তি করতে পারবো। তাই এই মুহূর্তে আমাদের টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুত হওয়াটাই জরুরি। আমি আমার দলের পক্ষে বলতে চাই আমরা বিশ্বকাপে খেলবো এবং ওয়েস্ট ইন্ডিজের হয়ে সেখানে প্রতিনিধিত্ব করবো।’
স্যামি আরও জানিয়েছেন, যদিও বোর্ড থেকে যেই চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে তা নিয়ে ক্রিকেটাররা সন্তুষ্ট নয়। কিন্তু তারা এই চুক্তি নিতে অস্বীকৃতি জানায়নি।
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৮ মার্চ।
/এফআইআর/








