সূর্যর বিধ্বংসী ইনিংসে উড়ে গেলো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০২২, ১৯:৩১আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১৯:৩১

নিউজিল্যান্ড সফরে সিনিয়ররা দলে নেই। তার পরেও ভারতের কাছে সূর্যকুমার ঝড়ে উড়ে গেছে কিউই দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে গেলে দ্বিতীয় ম্যাচে ৬৫ রানে জিতেছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারত।

ভারত টস হেরে ব্যাট করতে নামলেও এক সূর্যকুমার যাদবের টর্নেডো ইনিংসই ছিল যথেষ্ট। ৬ উইকেটে করা ১৯১ রানের ১১১ রান আসে তার ব্যাট থেকে। বিস্ফোরক ইনিংসটি ঘরে বসে দেখেছেন বিশ্রামে থাকা বিরাট কোহলি। তাইতো ইনিংসটিকে ‘আরেকটি ভিডিও গেমস’ ইনিংসের সঙ্গে তকমা দিয়েছেন।

এমন প্রশংসা এজন্যই করা প্রায় শুরু থেকে কিউইদের ওপর চড়াও হয়ে খেলেছেন সূর্য। তার ব্যাটে এমন উত্তাপ ছিল যে ৫১ বলের অপরাজিত সেঞ্চুরিতে ছিল ১১টি চার ও ৭টি ছয়। ম্যাচসেরাও তিনি। তাছাড়া ৩৬ রানের উল্লেখযোগ্য ইনিংস খেলেছেন ইশান কিশান। কিউইদের হয়ে ৩৪ রানে তিনটি উইকটে নেন টিম সাউদি। ৪৯ রানে দুটি নেন লকি ফার্গুসন। ইশ সোধি ৩৫ রানে নিয়েছেন একটি।

জবাবে অধিনায়ক কেন উইলিয়ামসনের ৫২ বলে করা ৬১ রানের ইনিংসের পরেও ১৮.৫ ওভারে ১২৬ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড।  

১০ রানে ৪টি উইকেট নেন দীপক হুদা। ২৪ রানে দুটি নেন মোহাম্মদ সিরাজ। ২৬ রানে সমসংখ্যক উইকেট নেন যুজবেন্দ্র চাহালও।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক