বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজের ভেন্যু বদল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২২, ২০:০৮আপডেট : ২২ নভেম্বর ২০২২, ২০:০৮

আগামী ১ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসছে ভারত। সফরে তিনটি ওয়ানডের পাশাপাশি দুটি টেস্ট খেলবে রোহিত শর্মারা। তিনটি ওয়ানডেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। যদিও শেষ ওয়ানডে নিয়ে যাওয়া হয়েছে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশ-ভারতের সিরিজ শুরু হবে ওয়ানডে দিয়ে। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ওয়ানডে সুপার লিগের অংশ নয়। তবে টেস্ট সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

ভারত ১ ডিসেম্বর ঢাকায় পা রেখে তিন দিন বিশ্রাম নিয়ে ৪ ডিসেম্বর প্রথম ম্যাচ খেলতে বাংলাদেশের বিপক্ষে। সিরিজের শেষ দুটি ওয়ানডে ৭ ও ১০ ডিসেম্বর। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। বন্দরনগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১০ ডিসেম্বর শেষ ওয়ানডে খেলবে দুই দল। দিবারাত্রির তিনটি ম্যাচই শুরু হবে বেলা ১২টায়।

১২ বছর পর চট্টগ্রামে টেস্ট খেলবে ভারত। ২০১০ সালে সবশেষ শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, বীরেন্দর শেবাগরা বন্দরনগরীতে টেস্ট খেলেছিলেন। এই চট্টগ্রামেই প্রথম টেস্ট ১৪ ডিসেম্বর মাঠে গড়াবে। ঢাকায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ ডিসেম্বর থেকে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম