পিএসএল-এ শুক্রবারের ম্যাচে জয় পেয়েছে তামিমের দল পেশোয়ার জালমি। তামিমের ঝড়ো ইনিংসে ইসলামাবাদকে ৭ উইকেটে হারিয়েছে তারা।
১৫৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই ইসলামাবাদের ওপর চেপে খেলতে থাকে পেশোয়ার। শুরুর দিকে কিছু ঝড় তুলে বিদায় নেন মোহাম্মদ হাফিজ। এরপরই নিজের জাত চেনান বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। ৫৮ বলে ৮০ রানে অপরাজিত থাকেন তামিম। যেখানে ছিল ৬ চার ও ৩টি ছয়। তার সঙ্গে ২৭ রানে অপরাজিত থাকেন শহীদ ইউসুফ। তামিমে ভর করে ১৮.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় পেশোয়ার।
এর আগে শুরুতে টস হেরে ব্যাট করে ৬ উইকেটে ১৫২ রান তোলে ইসলামাবাদ ইউনাইটেড। সর্বোচ্চ ৫৯ রান আসে খালিদ লতিফের ব্যাট থেকে। এছাড়া অধিনায়ক মিসবাহ উল হক করেন দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান।
পেশোয়ার জালমির পক্ষে দুটি করে উইকেট নেন ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ আসঘার।
/এফআইআর/








