আইপিএলে বাংলাদেশের খেলোয়াড়দের সুযোগ পাওয়া উচিত: রোহিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২২, ১৬:১১আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১৬:১৩

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটার নিয়মিত অংশ নিলেও বাংলাদেশি ক্রিকেটারদের সংখ্যাটা বেশ নগন্য। ভারতের অধিনায়ক রোহিত শর্মাও মনে করেন, বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএলে সুযোগ পাওয়া উচিত। 
 
রবিবার শুরু হচ্ছে বাংলাদেশ-ভারতের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। সিরিজ শুরুর আগে শনিবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে রোহিত শর্মা বলেছেন, ‘আমি সত্যিই আশা করি তারা সুযোগ পাবে। কারণ, তারা মানসম্পন্ন দল, মানসম্পন্ন খেলোয়াড়। আমি অনুভব করি, তারা আইপিএল দলে পার্থক্য গড়ে দিতে পারে।’

ক্রিকেট খেলুড়ে সব দেশেই ফ্র্যাঞ্চাইজি লিগ চালু হয়েছে। তবে সবচেয়ে বেশি জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এই লিগে নিয়মিত খেলছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মুর্তজারা এক আসরের বেশি সুযোগ পাননি। তামিম ইকবাল এক আসরে দলে অংশ ছিলেন। কিন্তু খেলার সুযোগ হয়নি। গতবার তাসকিন আহমেদ ডাক পেয়েছিলেন; দেশের কথা বিবেচনা করে যাননি। মাহমুদউল্লাহ রিয়াদ কিংবা মুশফিকুর রহিমরা নিলামে নাম নিবন্ধন করলেও তাদের প্রতি কোনও দল আগ্রহ দেখায়নি। 

আগামী আসরের জন্য কেবলমাত্র টিকে আছেন মোস্তাফিজুর রহমান। নিলামে তার পরেও নাম লিখিয়েছেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন দাস, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ও নাসুম আহমেদ। তাই আসন্ন নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের ভাবা উচিত বলে মনে করেন রোহিত, ‘আইপিএলের দলগুলো খুব সম্ভবত এখনও পরিকল্পনা সাজানো শুরু করেনি। এটি আমার ধারণা। নিলামের কাছাকাছি সময়ে তারা ভাবা শুরু করবে, বিভিন্ন পরিকল্পনা করবে তাদের চাওয়ার ব্যাপারে। তবে আমি সত্যিই মনে করি তাদের সুযোগ পাওয়া উচিত।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম