অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

এগারোতম আসরের চ্যাম্পিয়ন কে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৫৩আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৫৮

এগারোতম আসরের চ্যাম্পিয়ন কে? আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর্দা নামবে রবিবার। এদিন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ফাইনাল ম্যাচটি। গত ২৭ জানুয়ারি থেকে শুরু হয়ে টুর্নামেন্ট শেষ হচ্ছে ১৫ ফেব্রুয়ারি।
বিশ্বকাপের পারফরম্যান্সের দুই দলের মধ্যে পরিসংখ্যানে এগিয়ে ভারত। তারা এই টুর্নামেন্টে চার বার ফাইনাল খেলে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ মাত্র একবার ফাইনালে খেলেছে। সেবার অবশ্য পাকিস্তানের কাছে ২৫ রানে হেরে রানার্স আপ হওয়ার কৃতিত্ব দেখায় দলটি।
২০০৪ সালে ফাইনাল খেলা ওয়েস্ট ইন্ডিজ এবারও আগের সর্বোচ্চ সাফল্য ছাড়িয়ে যাওয়ার স্বপ্নে বিভোর!

শনিবার মিরপুরে অনুষ্ঠিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী কণ্ঠে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শিমরন হেটমেয়ার জানালেন, তারা কোনও দল নিয়ে চিন্তা করছেন না। তাদের লক্ষ্য ভালো ক্রিকেট খেলা। এ প্রসঙ্গে তিনি বলেন,  ‘ভারত ভালো দল। তারা এখনও অপরাজিত। কিন্তু এক দিন আগে আমরা অপরাজিত বাংলাদেশকে হারিয়েছি। আসলে কে হেরেছে বা জিতেছে সেটা বড় কথা নয়। আমরা মাঠে নামবো এবং নিজেদের সেরা ক্রিকেট খেলবো এটাই একমাত্র চিন্তা। আশা করছি আমরা সবার উপরে উঠতে পারবো!’

এদিকে ভারত ২০০০ সালে শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত বিশ্বকাপের শিরোপা জেতে স্বাগতিক দলকে হারিয়ে। এর দুই আসর পর আবার সুযোগ ছিল শিরোপা জয়ের। কিন্তু পাকিস্তানের বিপক্ষে ৩৮ রানে হেরে রানার্স আপ হয় ভারত।

মালয়শিয়াতে অনুষ্ঠিত পরের আসরে শিরোপা পুনরুদ্ধার করে ভারত। দক্ষিণ আফ্রিকাকে তারা হারায় ১২ রানে। এরপর অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত ২০১২ সালে স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়ে তৃতীয় শিরোপা ঘরে তোলে ভারত।

তবে ক্যারিবিয়ান অধিনায়কের এমন সুর নিশ্চয়ই আতঙ্ক ছড়াবে ভারত শিবিরে। পাঠকদের কাছে এমনটা মনে হলেও আসলে কিন্তু তেমনটাও নয়। ভারতের অধিনায়কের পুরো ফোকাস এই ফাইনাল ম্যাচ নিয়ে। বিন্দুমাত্র ভুল করেত নারাজ তিনি। ভালো একটি অনুভূতি নিয়ে দেশে ফিরে যেতে বদ্ধপরিকর ইশান কিষান। তিনি বলেন, ‘ফাইনালের জন্য সব রকম প্রস্তুতিই নিয়ে রেখেছি আমরা। এখন শুধু পরিকল্পনা বাস্তবায়নের দিকেই মনোযোগ দিতে হবে আমাদের। এই ম্যাচে ভালো খেলে সারা জীবন ভালো লাগা অনুভব করতে চাই।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম