মেয়েদের ওয়ানডে সিরিজের শুরুটাও হার দিয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২২, ১৭:৪৯আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১৭:৪৯

নিউজিল্যান্ড সফরে বার বার ব্যর্থতাতেই বাংলাদেশের মেয়েদের মুখ ঢাকতে হচ্ছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডে সিরিজের শুরুটাও হলো হার দিয়ে। প্রথম ওয়ানডেতে নিগার সুলতানারা ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছেন। এই ম্যাচের প্রাপ্তি বলতে নিগারের ক্যারিয়ার সেরা ইনিংস।

রবিবার ওয়েলিংটনে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৮০ রান তুলতে পারে বাংলাদেশ। ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন নিগার। ১৩৩ বলে ৪ চার ও ১ ছয়ে তার ৭৩ রানের ইনিংসে দাঁড়িয়েই বাংলাদেশ মোটামুটি মানের একটা সংগ্রহ দাঁড় করাতে পারে। নিগার ছাড়া শারমিন আক্তারের ব্যাট থেকে আসে ২৯ রানের ইনিংস। এছাড়া লতা মণ্ডল ২২ ও রিতু মনি ১৫ রান করেছেন। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে জেস কার সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন।

সহজ লক্ষ্যে নেমে ৩১ ওভারেই জয় তুলে নেয় কিউই মেয়েরা। যদিও নবম ওভারে সোফি ডিভাইন (২১) ও অ্যামেলিয়া কারকে (০) ফিরিয়ে হ্যাটট্রিকের দারুণ সুযোগ তৈরি করেছিলেন জাহানারা আলম। কিন্তু ম্যাডি গ্রিনের দৃঢ়তায় সেটি হয়নি। শেষ পর্যন্ত সুজি বেটস ও ম্যাডি গ্রিনের ১৩১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৩১ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা। ৯১ বলে ১২ চারে ৯৩ রানে অপরাজিত ছিলেন বেটস। গ্রিন ৭০ বলে ৫ চারে ৫৯ রানের ইনিংস খেলেছেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে কেবল জাহানারাই দুটি উইকেট নিয়েছেন। ৮ ওভারে খরচ করেছেন ৩২ রান।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম