শঙ্কা সেই ব্যাটিং নিয়েই

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
১২ ডিসেম্বর ২০২২, ২০:২৭আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ২০:২৭

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেও চিন্তার ভাঁজ স্বাগতিকদের কপালে। প্রথম দুই ম্যাচে দলের টপ অর্ডার-মিডল অর্ডার কেউই বড় রান করতে পারেননি। তবুও ঢাকায় মিরাজ মিরাকলে দুটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। সাগরিকার ব্যাটিং বান্ধব উইকেটে যেখানে ভারতের ইশান কিশান রেকর্ডবুক ওলট পালট করে ফেলেছেন, সেখানে বাংলাদেশের ব্যাটাররা ছিলেন নিষ্প্রভ। অফ ফর্মের লম্বা লিস্ট নিয়েই বুধবার চট্টগ্রামে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ।

ওয়ানডে দলে থাকা ব্যাটারদের মধ্যে কেবল মাহমুদউল্লাহ ও আফিফ হোসেনই নেই টেস্ট দলে। বাকি সব ব্যাটার টেস্ট স্কোয়াডের সদস্য। মেহেদী হাসান মিরাজ ছাড়া কেউই সেরা ছন্দে নেই। ইনজুরির কারণে ওয়ানডের পর প্রথম টেস্ট থেকেও ছিটকে গেছেন তামিম ইকবাল। নিয়মিত ওপেনার তামিম ইকবাল না থাকায় টেস্ট দলে সুযোগ পেয়েছেন জাকির হাসান। চট্টগ্রাম টেস্টে জাকিরের অভিষেক প্রায় নিশ্চিত। জাকিরের সঙ্গে মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত কিংবা এনামুল হক বিজয়কে ইনিংসের গোড়াপত্তন করতে দেখা যেতে পারে। কিন্তু এই তিন ব্যাটারের একজনও নেই ফর্মে।

২০২১ সালের ডিসেম্বরে মাহমুদুল হাসান জয় অভিষেকের  পর থেকেই তামিমের সঙ্গে ইনিংস শুরু করছেন। কিন্তু ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ শুরু আগে সবচেয়ে বাজে অবস্থানে এই ওপেনার। সবশেষ ওয়েস্ট ইন্ডিজে খেলা দুটি টেস্টের চার ইনিংসে সর্বোচ্চ ৪২ রান এসেছে জয়ের ব্যাট থেকে। এরপর ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ  ও তামিলনাড়ু সফরে গিয়েও রান করতে পারেনি। জাতীয় লিগ, বিসিএল সবখানেই ব্যর্থ। সবশেষ সিলেট ও কক্সবাজারে অনুষ্ঠিত ভারত ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচে ব্যর্থ হয়ে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছেন এই ওপেনার।

এছাড়া এনামুল হক বিজয় গত জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে সর্বশেষ টেস্ট খেলেছিলেন। দুই ইনিংসে তার রান ছিল ২৩ ও ৪। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলোতে খেলেছেন এই ব্যাটার। কিন্তু এখানেও রান পাননি। তিন ওয়ানডেতে তার রান ১৪, ১১ ও ৮। এনামুলের মতো আরেক ডানহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্তও গত জুলাইতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছেন। দুই ইনিংসে তার রান ২৬ ও ৪২। কিন্তু ভারতের বিপক্ষে মিরপুরে খেলা দুটি ওয়ানডে গোল্ডের ডাকের পর করেছিলেন ২১। 

তামিমবিহীন এই তিন টপ অর্ডারের এমন ফর্মহীনতায় শুরুতেই ভেঙে পড়ার আশঙ্কায় বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। তবে ওপেনিংয়ে অস্বস্তি দূর করতে পারেন ভারতের বিপক্ষে টেস্ট দলে সুযোগ পাওয়া জাকির হাসান। তৌহিদ হৃদয়ের ইনজুরিতে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচে সুযোগ পান জাকির। সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন এই উইকেট কিপার ব্যাটার। কক্সবাজারে করেছেন দারুণ এক সেঞ্চুরি। তার ১৭৩ রানের ইনিংসের ওপর দাঁড়িয়ে বাংলাদেশ ‘এ’ দল হার এড়িয়েছে। এখন অপেক্ষায় আছেন অভিষেকটা রাঙানোর।

মিডল অর্ডার নিয়েও স্বস্তিতে থাকার কারণ নেই। লিটন দাস, সাকিব আল হাসান মোটামুটি ফর্মে থাকলেও মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিমের ফর্ম নিয়ে চিন্তার কারণ আছে। এর মধ্যে সবচেয়ে বাজে অবস্থায় মুমিনুল হক। সাবেক এই অধিনায়ক দীর্ঘ সময় রান করতে পারছেন না। জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেট কিংবা ‘এ’ দল- কোথাও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। 

কক্সবাজারে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে দুই ইনিংসে ৪, ১৭ রান করেছেন মুমিনুল। দ্বিতীয় চারদিনের ম্যাচে ৪ ও ১৫ রানের ইনিংস খেলেন। তার আগে তামিলনাড়ুর একটি দলের বিপক্ষে খেলেছেন নিজের ছায়া হয়ে। জাতীয় লিগ, বিসিএলে রান করতে পারেননি। জাতীয় দলে তো দীর্ঘদিন ধরেই অফফর্মে। জাতীয় দলের জার্সিতে ১২ ইনিংস আগে ৮৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সর্বশেষ ১০ ইনিংসে মুমিনুলের রান ৬৫। তার মধ্যে মাত্র ১বার ডাবল অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন মুমিনুল।

মুশফিক টেস্ট ফরম্যাটে ফর্ম নিয়েই বিশ্রামে গিয়েছিলেন। গত মার্চে সর্বশেষ খেলা শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজ সফরে ছুটি নিয়েছিলেন তিনি। ছুটি কাটিয়ে ফেরার পর ৫টি ওয়ানডে খেলেছেন মুশফিক। কিন্তু ৫ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে ৫২ রানের অপরাজিত ইনিংসের পর ফর্ম হারান তিনি।  ভারতের বিপক্ষে তিন ম্যাচেই অস্বস্তি নিয়ে ব্যাটিং করতে দেখা গেছে মুশফিককে। হয়তো ভারতের বিপক্ষে লাল বলের ক্রিকেটে সর্বশেষ টেস্ট খেলা মুশফিককেই দেখা যাবে।

শুরুটা ভালো না হলেও চাপ পড়বে মিডল অর্ডারে। আর এখানে মুশফিক-মুমিনুলরাই হচ্ছেন মিডল অর্ডারে বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ। ভারতের বিপক্ষে এই দুইজনের সার্ভিস না পেলেও দলকে নিশ্চিত ভাবেই ভুগতে হবে।

তবে অফফর্ম অস্বস্তিকর কাটা দূর করে ভারতের বিপক্ষে ব্যাটাররা রানে ফিরবে বলে আশা করছেন তাসকিন আহমেদ। সোমবার চট্টগ্রামে অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের কাছে তাসকিন বলেছেন মাত্র একটি ইনিংস বদলে দিতে পারে ব্যাটারদের চেহারা, ‘নতুন যারাই আসছে,  অনেক দিন ধরে ঘরোয়াতে ভালো খেলছে, এ দলের হয়ে ভালো খেলেছে। এজন্যই এসেছে। তাদের ওপর আস্থা আছে। আর যারা অফ ফর্মে আছে, তাদেরও সামর্থ্য আছে অনেক, টেস্ট গড় অনেক ভালো; অনেক রান করেছে। একটা ইনিংস লাগে ভালো করতে।

/এমআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম