সাকিবরা আর্জেন্টিনার ম্যাচ দেখুক চান না ডমিঙ্গো!

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
১৩ ডিসেম্বর ২০২২, ১৩:০৯আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১৭:৫০

লাতিন ফুটবলের অন্যতম পরাশক্তি আর্জেন্টিনা। এই দলটির অনেক সমর্থক আছেন পুরো পৃথিবী জুড়েই। বাংলাদেশেও সমর্থক কম নয়। এমনকি জাতীয় ক্রিকেট দলে আর্জেন্টিনার সমর্থকদের জন্য কোণঠাসা হয়ে থাকতে হয় ব্রাজিল সমর্থকদেরও। খুব স্বাভাবিকভাবেই তখন ম্যাচ হলে ড্রেসিংরুম, হোটেল রুমে আড্ডার টেবিলে ঝড় উঠে সাকিব-সোহানদের। কিন্তু বুধবার চট্টগ্রাম টেস্ট শুরুর আগে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর বাধার মুখে পড়েছেন তারা। প্রধান কোচ চান, বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সেমিফাইনাল ম্যাচটি যেন বাংলাদেশ দল না দেখে।

বাংলাদেশ দলে আর্জেন্টিনার সাপোর্টারদের আধিক্য অনেক। বিশেষ করে এই দলের সবচেয়ে বড় আর্জেন্টাইন ফ্যান সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহান। আর্জেন্টিনার ম্যাচে সাকিবরা দল বেঁধেই খেলা দেখেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটিতেও এমন কিছুই হওয়ার কথা! কিন্তু বুধবার সকাল ভারতের বিপক্ষে প্রথম টেস্ট শুরু। ফলে রাত তিনটা পর্যন্ত খেলা দেখে সকাল আটটায় মাঠে এসে টেস্টে খেলতে নামা বেশ কঠিন হবে ক্রিকেটারদের জন্য। টেস্ট চ্যাম্পিয়নশিপের তলানিতে থাকা বাংলাদেশের জন্য এই টেস্ট সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন অবস্থায় সারা রাত জেগে খেলা দেখে বাংলাদেশের ক্রিকেটাররা সকালে মাঠে নামবে, এমনটা কোনওভাবেই চান না রাসেল ডমিঙ্গো।

ক্রিকেটারদের সেমিফাইনাল খেলা দেখা থেকে ‘অলিখিত নিষেধাজ্ঞা’ জারি করেছেন বাংলাদেশের কোচ। মঙ্গলাবর ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, ‘তাদেরকে (ক্রিকেটারদের) দ্রুত ঘুমাতে যেতে হবে, খুব সহজ কথা। রাত তিনটায় ফুটবল ম‌্যাচ দেখে, পরদিন সকাল সাড়ে নয়টায় টেস্ট খেলার ভাবনা স্টুপিড হবে। আমি খুবই হতাশ হবো যদি তারা এই কাজটা করে।’

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি