বিজয় দিবসে প্রদর্শনী ম্যাচ খেলবেন সৌম্য-আফিফরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২২, ১৬:১২আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১৬:১২

প্রতি বছরের মতো এবারও বিজয় দিবসে মাঠে গড়াচ্ছে প্রদর্শনী ক্রিকেট ম্যাচ। মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ২ ক্রিকেটারের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর এই আয়োজন করে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিজয় দিবস উপলক্ষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ২০ ওভারের প্রদর্শনী ম্যাচটি শুরু হবে শুক্রবার সকাল ১০টায়।

সাবেক ক্রিকেটারদের নিয়ে প্রদর্শনী ম্যাচ আয়োজনের রেওয়াজ থাকলেও এবার দল সাজানো হয়েছে বর্তমান সময়ের ক্রিকেটারদের নিয়ে। বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ক্রিকেটার শহীদ আব্দুল হালিম চৌধুরী জুয়েল ও শহীদ ক্রীড়া সংগঠক মুশতাক হোসেনের নামে দুই দলে ভাগ হয়ে খেলবেন সৌম্য সরকার, আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন, আকবর আলীরা।

শহীদ মুস্তাক একাদশ ও শহীদ জুয়েল একাদশ নামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার ২টি দল ঘোষণা করেছে।

শহীদ জুয়েল একাদশ: মোহাম্মদ মিঠুন, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ, জিয়াউর রহমান, আফিফ হোসেন, মুনিম শাহরিয়ার, মৃত্যুঞ্জয় চৌধুরী, মুনিম শাহরিয়ার, নাঈম ইসলাম, মোহাম্মদ নাঈম, নাসির হোসেন, আলাউদ্দিন বাবু, কামরুল ইসলাম রাব্বি, আরাফাত সানি ও রিশাদ হোসেন।

শহীদ মুশতাক একাদশ: আমিনুল ইসলাম বিপ্লব, সানজামুল ইসলাম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, আকবর আলি, রাকিবুল হাসান, সৈকত আলী, ফজলে মাহমুদ, শাহাদাত হোসেন, শামীম হোসেন, তানজিদ হাসান, আশিক উর জামান, রিপন মন্ডল ও নাঈম হাসান।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম