দ্বিতীয় দিনে কেন বোলিং করেননি সাকিব?

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
১৫ ডিসেম্বর ২০২২, ১৯:৫৬আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ২০:৫০

গত ৭ ডিসেম্বর মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ভারতীয় পেসার উমরান মালিকের বাউন্সারে পিঠে আঘাত পান সাকিব। চোটের জায়গায় ব্যথা অনুভব করায় চট্টগ্রাম টেস্ট খেলা নিয়েই সংশয় ছিল। তবে সেই সংশয় কাটিয়ে ম্যাচ খেললেও ঠিকমতো বোলিং করতে পারেননি। ব্যাটিংয়ে নেমেও পারেননি প্রত্যাশা পূরণ করতে। আগের দিন ১২ ওভার বোলিং করলেও বৃহস্পতিবার দ্বিতীয় দিন এক ওভারের জন্যও বল হাতে নেননি সাকিব। কেন সাকিব বোলিং করেননি সেটি সংবাদ সম্মেলনে এসে জানিয়েছেন স্পিন কোচ রঙ্গণা হেরাথ।

দিনের শুরুতে পেসার এবাদত শ্রেয়াস আইয়ারের উইকেট তুলে নিয়ে দারুণ শুরু এনে দেন। কিন্তু ভারতীয় টেল এন্ডারদের দৃঢ়তায় বড় স্কোর গড়ে ফেলে তারা। ফিল্ডিং করলেও  বাংলাদেশ অধিনায়ক বল করতে আসেননি। দ্বিতীয় দিনে পুরো দল ৪৩.৫ ওভার বল করলেও সাকিব একবারের জন্যও হাত ঘোরাননি।

চোটের কারণেই মূলত বোলিং করেনি সাকিব। হেরাথ বলেছেন, ‘সে কিছুটা কাঁধের ব্যথায় ভুগছিল। আশা করছি দ্বিতীয় ইনিংসে সে বল করবে। সে ১০-১২ ওভার (আসলে ১২ ওভার) বল করেছে।’

বল হাতে সাকিবের সার্ভিস না পেয়ে কঠিন পরিস্থিতিতে পড়েছিল বাংলাদেশ। যদিও ব্যাট হাতেও ভালো করেননি তিনি। দলের বিপর্যয়ে পাঁচে নেমে হাল ধরতে পারেননি বাঁহাতি এই অলরাউন্ডার। ২৫ বল খেলে ৩ রান করে আউট হয়েছেন কুলদীপ যাদবের বলে। দ্বিতীয় ইনিংসে  সাকিব বোলিং করতে পারবে বলে আশাবাদী হেরাথ, ‘কিছু ব্যথা ছিল সেটি অনেকটা কেটে গেছে। আশা করছি দ্বিতীয় ইনিংসে সে বল করবে।’

/এমআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম