১৫০ রানেই শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২২, ১০:৩১আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১০:৩৩

আগের দিনই প্রথম টেস্টে ফলোঅন শঙ্কায় পড়ে যায় বাংলাদেশ। ৮ উইকেটে ১৩৩ রান নিয়ে দিন শেষ করেছিল। মেহেদী হাসান মিরাজ থাকায় দেখার ছিল তৃতীয় দিন সকালে তার প্রতিরোধটা টেকে কতক্ষণ। প্রায় ৫০ মিনিটের মতো প্রতিরোধ গড়তে পারলেও শেষ পর্যন্ত তার বিদায়ের সঙ্গে সঙ্গেই সমাপ্ত হয়েছে বাংলাদেশের প্রথম ইনিংস। ভারতের ৪০৪ রানের জবাবে স্বাগতিক দল অলআউট ১৫০ রানেই। বাংলাদেশ ফলোঅনে পড়লেও ভারতীয় দল সেটি না করে পুনরায় ব্যাট করতে নেমেছে। তাতে সফরকারী দল এগিয়ে থাকলো ২৫৪ রানে।  

সকালের শুরুতেই এবাদত হোসেনকে (১৭) গ্লাভসবন্দি করিয়ে লেজ ছেঁটে দেওয়ার কাছে চলে যায় ভারতীয় দল। উইকেট নেন কুলদীপ। মিরাজ অবশ্য তখনও প্রতিরোধ গড়ার চেষ্টায় ছিলেন। কিন্তু যোগ্য সঙ্গী না থাকায় ৮২ বলে ২৫ রানেই ফিরতে হয় তাকে। অক্ষর প্যাটেলের বলে ২৫ রানে কিপারকে ক্যাচ দিয়েছেন তিনি।

গতকাল লেট অর্ডারের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ভারত ৪০৪ রান করতে পারে। চেতেশ্বর পূজারা- শ্রেয়াস আইয়ারকে সেঞ্চুরি বঞ্চিত করতে পারলেও অষ্টম উইকেটে কুলদীপ যাদব ও রবীচন্দ্রন অশ্বীনের ৮৭ রানের জুটি বিপদে ফেলে দেয় স্বাগতিকদের। ওই জুটির পর উমেশ যাদবের ১০ বলে ১৫ রানের ইনিংসে ৪০৪ রান তুলে ফেলে সফরকারীরা। অশ্বিনের ব্যাট থেকে ৫৮ ও কুলদীপের ব্যাট থেকে আসে ৪০ রানের ইনিংস। একাধিক জীবন পাওয়া শ্রেয়াস আইয়ার ৮৬ ও চেতশ্বর পূজারা খেলেছেন ৯০ রানের ইনিংস।   

সংক্ষিপ্ত স্কোর:

ভারত প্রথম ইনিংসে: ১৩৩.৫ ওভারে ৪০৪ (পূজারা ৯০, শ্রেয়াস ৮৬, অশ্বিন ৫৮, কুলদীপ ৪০; মিরাজ ৪/১১২, তাইজুল ৪/১৩৩)

বাংলাদেশ প্রথম ইনিংসে: ৫৫.৫ ওভারে ১৫০ (মুশফিক ২৮, মিরাজ ২৫, লিটন ২৪; কুলদীপ ৫/৪০, সিরাজ ৩/২০)

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম